TRENDING:

Cooch Behar News: শান্ত টোটো চালকের একী কীর্তি! বাড়িতে পুলিশ হানা দিতেই বেরিয়ে এল মারাত্মক সব জিনিস, হতবাক পাড়া-প্রতিবেশীরা

Last Updated:

Cooch Behar News: পাড়ার লোকের কাছে শান্ত স্বভাবের এক পরিশ্রমী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। পুলিশি তল্লাশিতে সেই টোটো চালকের বাড়ি থেকেই মিলল মারাত্মক সব জিনিস। কোচবিহারের ঘটনা জানুন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কোচবিহারঃ টোটো চালিয়ে সংসার চলে। রোজ সকালে টোটো নিয়ে বেরিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতেন তিনি। পাড়াতেও শান্ত স্বভাবের পরিশ্রমী লোক হিসেবেই পরিচিত ছিলেন। সেই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েই মিলল মাদক-আগ্নেয়াস্ত্র। কোচবিহারের শীতলকুচির গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুরপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
টোটো | প্রতীকী ছবি
টোটো | প্রতীকী ছবি
advertisement

অভিযুক্ত আব্দুল খালেক মিয়াঁ পেশায় একজন টোটো চালক। সেই সঙ্গেই অল্পবিস্তর কৃষিকাজ করতেন। বাড়িতে তিনি ছাড়াও স্ত্রী ও ছেলে আছে। প্রতিবেশীদের দাবি, রোজ সকালে টোটো নিয়ে বেরিয়ে পড়তেন আব্দুল। পরিশ্রম করে সংসার চালাতেন। এবার তাঁর বাড়ি থেকেই নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও আগ্নেয়াস্ত্র মেলায় কার্যত হতবাক সকলে।

আরও পড়ুনঃ বেড়ার আড়ালে বন্দি শিক্ষা! রাস্তা না থাকায় প্রায় ১ মাস ধরে বন্ধ মালদহের স্কুল, রোজ এসে ফিরে যাচ্ছেন পড়ুয়া-শিক্ষকরা

advertisement

জানা গিয়েছে, বুধবার রাতে খাওয়াদাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিল আব্দুল খালেক মিয়াঁর পরিবার। আচমকা মধ্যরাতে হানা দেয় শীতলকুচি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাত প্রায় ২টো নাগাদ আব্দুলের বাড়িতে হানা দেন তাঁরা। তল্লাশি চালিয়ে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও মাদক। সেইসব সামগ্রীর পরিমাণ দেখে অবাক হয়ে যান পাড়া-প্রতিবেশীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জয়ী বিধায়কের কেন্দ্র বদল, তাও ২৬ এ 'জামাই' আত্মবিশ্বাসী নতুন সিটে জিততে, ভরসা তৃণমূলের সংগঠন
আরও দেখুন

অভিযুক্ত টোটো চালক ও তাঁর স্ত্রীয়ের দাবি, তাঁদের মিথ্যে ফাঁসানো হয়েছে। সঠিক বিচারের দাবি তুলেছেন তাঁরা। আগামীদিনে এই ঘটনা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Cooch Behar News: শান্ত টোটো চালকের একী কীর্তি! বাড়িতে পুলিশ হানা দিতেই বেরিয়ে এল মারাত্মক সব জিনিস, হতবাক পাড়া-প্রতিবেশীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল