TRENDING:

Assembly Election: সযত্নে কেটে দিলেন গোঁফ-দাঁড়ি, প্রচারে ক্ষৌরকারের ভূমিকা নিলেন বিজেপি প্রার্থী! কে তিনি?

Last Updated:
Assembly Election: রাস্তায় মাটিতে বসে এক ব্যক্তি, দাঁড়ি কামাতে যাবেন৷ এমন সময় হাজির বিজেপি প্রার্থী, নিজের হাতে দাড়ি কমিয়ে দিলেন তাঁর 
advertisement
1/5
সযত্নে কেটে দিলেন গোঁফ-দাঁড়ি, প্রচারের ক্ষৌরকারের ভূমিকা নিলেন বিজেপি প্রার্থী! কে তিনি?
দীর্ঘ পাঁচ বছর পর আবারও বিধানসভা নির্বাচন একদম দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে মোট ২৯৪ বিধানসভার মধ্যে দুই দফায় নির্বাচন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দফায় নির্বাচন ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার নির্বাচন ২৯ এপ্রিল। বীরভূম জেলায় প্রথম দফায় নির্বাচন। ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
আর নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হতেই এবং প্রার্থী তালিকা ঘোষণা হতেই বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের প্রচার শুরু করেছে। তবে কথাতেই রয়েছে “ভোট বড় বালাই”। ঠিক এই ঘটনার সাক্ষী রইল বীরভূমের বাসিন্দারা। বীরভূমের দুবরাজপুর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী অনুপ কুমার সাহা। তিনি গিয়েছিলেন নিজের ভোট প্রচারের জন্য। গ্রামের এক বাসিন্দা মাটিতে বসে রয়েছে। ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
তবে তিনি মাটিতে বসে কী করেছেন! এই প্রশ্ন তিনি করেন ওই ব্যক্তিকে। তাঁর উত্তর আজ কাজে যায়নি তাই ভাবলাম দাড়িটা কমিয়ে ফেলি। তখন হঠাৎ বিজেপি প্রার্থী নিজের হাতে রেজার, সাবান, ব্লেড তুলে ধরেন। একদম ক্ষৌরকারের ভূমিকায় দাড়ি এবং গোঁফ খুব সযত্নে কেটে দিলেন ওই ব্যক্তির। পাশে থেকে একজন যুবক সেই ভিডিও তাঁর মুঠোফোনে ক্যামেরা বন্দী করে। ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
আর যেমনই ভিডিও করা তেমনি কাজ। তৎক্ষণাৎ সে ছেড়ে দেয় নিজের সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হতে শুরু করে। এই ভিডিও দেখে অনেকেই সোশ্যাল মিডিয়া লিখছেন ' ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে প্রলোভন দেখাবেন এটাই তো বাস্তব ' ,আবার অনেকেই লিখছেন' এটাই তো ভারতীয় জনতা পার্টি, যারা মানুষের কথা চিন্তা করে'।  ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/5
যদিও এই ভিডিও দেখে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি "এমনভাবে মিথ্যে প্রলোভন দিয়ে মানুষের মন জয় করা যায়নি আর যাবে না, মানুষ চিন্তা করে নিয়েছেন এবং ভেবেও নিয়েছেন এবারও তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে। এবং পশ্চিমবঙ্গে ২৯৪ টি আসনের মধ্যে সবথেকে বেশি আসনে জয় যুক্ত হবেন তৃণমূল কংগ্রেস"। ছবি ও তথ্য: সৌভিক রায়
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Assembly Election: সযত্নে কেটে দিলেন গোঁফ-দাঁড়ি, প্রচারে ক্ষৌরকারের ভূমিকা নিলেন বিজেপি প্রার্থী! কে তিনি?
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল