সম্প্রতি, পুরুলিয়া থেকে সাইকেলের চড়ে রাশিয়া গিয়েছিলেন তিনি। এছাড়াও দেশে বিদেশের বিভিন্ন জায়গায় তিনি গিয়েছেন সাইকেল নিয়ে। তার অন্যতম শখ সাইকেলে বিশ্ব ভ্রমণ। তবে সেই শখই তার একমাত্র শখ নয়। সাইকেলে ভ্রমণের পাশাপাশি তার অন্যতম শখ কয়েন ও নোট কালেকশন। ইতিমধ্যেই ১৯-টি দেশের কয়েন ও নোট কালেক্ট করেছেন তিনি। যা রীতিমতো তাক লাগিয়ে দিচ্ছে সকলকে।
advertisement
আরও পড়ুন: ফিল্মি স্টাইলে অ্যাকশন রেল পুলিশের! ভেস্তে গেল পাঁশকুড়ায় ফ্ল্যাটে চুরির পর পালানোর ধান্দা, পাকড়াও ৩
এ বিষয়ে অক্ষয় ভগত বলেন, তিনি যে দেশেই ভ্রমণ করতে গিয়েছেন সেই দেশেরই নোট ও কয়েন কালেক্ট করেছেন। এটা তার অন্যতম শখ। এখনও পর্যন্ত ১৯-টি দেশের নোট ও কয়েন কালেকশনে রয়েছে তার। এটা তার কাছে অন্যতম একটা ভাললাগা। আগামী দিনে একটি মিউজিয়াম তৈরি করতে চান তিনি। সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন জিনিস কালেকশনে থাকবে। যা পুরুলিয়ার মানুষের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শখ পূরণ করতে মানুষ কী না করে। তাইত পুরুলিয়ার প্রত্যন্ত একটি গ্রামের ছেলে স্বপ্ন দেখেছিল সাইকেল নিয়ে বিশ্ব ভ্রমণ করবে। সেই স্বপ্ন পূরণের তাগিদে ক্রমাগতই দেশে-বিদেশে সাইকেল নিয়ে ছুটে বেড়ায় সে। এরই পাশাপাশি বিভিন্ন দেশের স্মৃতি হিসেবে সংগ্রহ করে নোট ও কয়েন। অক্ষয় আবারও প্রমাণ করে দিল ইচ্ছে শক্তির কাছে সমস্ত অসম্ভবই হার মেনে যায়। জেলার মানুষদের গর্ব সে।





