TRENDING:

POCSO Act: ছিল পকসো মামলার শুনানি, হঠাৎ বনগাঁ আদালতেই বসল বিয়ের আসর! বেনজির ঘটনায় হতচকিত আমজনতা

Last Updated:

POCSO Act: উত্তর ২৪ পরগনার গাইঘাটার এক যুবকের বিরুদ্ধে নদীয়ার জেলার এক যুবতীর পরিবার ০৭.১০.২০২৫ তারিখে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজের করে অভিযুক্তকে গ্রেফতার করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: উত্তর ২৪ পরগনার গাইঘাটার এক যুবকের বিরুদ্ধে নদীয়ার জেলার এক যুবতীর পরিবার ০৭.১০.২০২৫ তারিখে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে পকসো আইনে মামলা রুজের করে অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযোগ উঠেছিল ওই নাবালিকা মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে থাকাকালীন তাকে ধর্ষণ করে যুবক। পরবর্তীতে গর্ভবতী হয়ে পড়েছিল নাবালিকা।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুনঃ ‘বাংলাজুড়ে বোমার সংস্কৃতি, আইনশৃঙ্খলা বলে কিছু নেই’ বাজেট বিতর্কে তৃণমূলকে তীব্র আক্রমণ নির্মলার!

সেই মামলায় গতকাল অর্থাৎ মঙ্গলবার বনগাঁ আদালতে শুনানি হয়।মেয়ে পক্ষ এবং ছেলে পক্ষ বিচারকের কাছে আবেদন করে মেয়ের বর্তমানে ১৮ বছর বয়স হয়ে গিয়েছে তারা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সুখের সংসার করতে চায়। বিচারক আবেদনে সারা দিয়ে অবশেষে যুবক-যুবতীর চার হাত এক সঙ্গে করার ব্যবস্থা করলেন আদালত চত্বরে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মশা-মাছির আড্ডাখানা উধাও, ভোলবদল দেখে চক্ষু চড়কগাছ! কাশীপুর ঝকঝকে রাখতে বড় উদ্যোগ
আরও দেখুন

এই নিয়ে বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন, বিচারক তাদের আবেদনের সম্মতি দিয়েছেন এবং অভিযুক্ত যুবককে ব্যক্তিগত ১০ হাজার টাকা বন্ডের জামিন মঞ্জুর করে। উপর আজ আদালত চত্বরে আইনজীবীদের উপস্থিতিতে দুই পরিবারের সহমতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যুবক যুবতী।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
POCSO Act: ছিল পকসো মামলার শুনানি, হঠাৎ বনগাঁ আদালতেই বসল বিয়ের আসর! বেনজির ঘটনায় হতচকিত আমজনতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল