পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে স্থানীয় মানুষ রাস্তার ধারে মাঠে একটি জারিকেনটি দেখতে পেয়ে সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে আউসগ্রাম থানার পুলিশ জারিকেনের মধ্যে রাখা বোমাগুলো দেখতে পায়। এরপরই এলাকাটিকে ঘিরে রেখে খবর দেয় সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াড-কে।
advertisement
সোমবার সকালে বোম ডিসপোসাল স্কোয়াড বোমা গুলো নিষ্ক্রিয় করেছে বলেই জানা গিয়েছে৷ বোমাগুলো কে বা কারা কি উদ্দেশ্যে মজুত করেছিলো তা জানতে তদন্ত শুরু করেছে আউশগ্রাম থানার পুলিশ।
আরও পড়ুন: স্থান পরিবর্তন করতে চলেছে দেবগুরু! ৪ রাশির বৃহস্পতি তুঙ্গে, কবে থেকে শুরু হবে ভাল সময়? জেনে নিন
প্রসঙ্গত, দেগঙ্গায় গতকাল, রবিবারে গৃহস্থের দুয়ারে উদ্ধার হয় বোমা৷ দেগঙ্গা থানার গোর্বধনপুর এলাকার ঘটনা। স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমানের বাড়ির গেটের সামনে পরপর সাজানোর ৭ টি তাজা বোমা, সাতসকালে গেটের সামনে বোমা দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। কি কারনে কে বা কারা বোমা গুলি রাখল তা এখনও স্পষ্ট নয়। কিন্তু একটু অসাবধান হলেই ঘটে যেত বড় দুর্ঘটনা৷ বাড়ির মূল গেটেই সামনেই একের পর এক সাজানো বোমা ঘুম থেকে উঠতেই দেখে পরপর বোমা সাজানো ঘটনাস্থলে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে বোমা গুলি উদ্ধার করে। রাজনৈতিক কোনও কারন না অন্য কোনও কোনও উদ্দেশ্য নিয়ে বোমাগুলো রাখা হয়েছিল তার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।
