TRENDING:

Murshidabad News: ‘জিজ্ঞেস করলে বলত ঘর উধার মে’! ডেলিভারি বয়-এর পোশাকে কেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন যুবক? শেষমেশ যা হল...

Last Updated:

Murshidabad News: কেউ জিজ্ঞাসা করলে আমতা আমতা করে বলে ঘর উধার মে। বেসরকারি সংস্থার ডেলিভারির কাজে কর্মরত। জানা গিয়েছে, বহরমপুর শহরের মধ্যে কিছু যুবক দেখতে পান একটি ডেলিভারি সংস্থার জামা পরে শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: বেসরকারি সংস্থার ডেলিভারির কাজে কর্মরত। হঠাৎই হারিয়ে যায়। আর সেই যুবককে হ্যাম রেডিও মাধ্যমে উদ্ধার করে তুলে দেওয়া হল পরিবারের হাতে। জানা গিয়েছে, বহরমপুর শহরের মধ্যে কিছু যুবক দেখতে পান একটি ডেলিভারি সংস্থার জামা পরে শহরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে।
হ্যাম রেডিও মাধ্যমে ডেলিভারি বয় কে খুঁজে পেল পরিবার
হ্যাম রেডিও মাধ্যমে ডেলিভারি বয় কে খুঁজে পেল পরিবার
advertisement

কেউ জিজ্ঞাসা করলে আমতা আমতা করে বলে ঘর উধার মে। তার হাত পায়ে ময়লা জমে থাকা দেখেই পাড়ার ছেলেরা বুঝতে পারে ছেলেটি ভবঘুরে, ডেলিভারি বয় নয়। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে চলে এসেছে। আর তারপরেই বহরমপুর থানাতে নিয়ে যান এলাকার যুবকরা।

আরও পড়ুন: পাকাপাকি তুলে রাখবেন লেপ, কম্বল? ভাঁজের সময় ফেলে দিন ছোট্ট সাদা এক টুকরো এই জিনিস! পোকামাকড়, দুর্গন্ধ ধারেকাছে ঘেঁষবে না, ১ বছর পরও থাকবে নতুন

advertisement

বহরমপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে বোঝে ঐ যুবকটি মানসিক ভারসাম্যহীন। মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার ভারপ্রাপ্ত আই সি সুদীপ সিং যোগাযোগ করেন হ্যাম রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সঙ্গে। অবশেষে হ্যাম রেডিও সহযোগিতা নিয়ে সাহিল ওরাও নামের এই যুবকের পরিবারকে শনাক্ত করে। কথা হয় মালের মহকুমা শাসকের সঙ্গে।

পুলিশ জানতে পারে, জলপাইগুড়ির মালের লিদাম চা বাগানের বাসিন্দা সাহিল ওরাও। পরিবারে আছেন দাদা সমীর ওরাও ও মা বাসনি তিনিও চা বাগানের শ্রমিক। বাবা কারমা ওরাও চা বাগানের শ্রমিক হলেও বর্তমানে অসুস্থ হয়ে বাড়িতে থাকেন।

advertisement

আরও পড়ুন: স্থান পরিবর্তন করতে চলেছে দেবগুরু! ৪ রাশির বৃহস্পতি তুঙ্গে, কবে থেকে শুরু হবে ভাল সময়? জেনে নিন

মালের মহকুমা শাসক ও বিডিও স্থানীয় পঞ্চয়েত প্রধানকে দায়িত্ব দেওয়া হয় যুবককে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। পরিবারের মা বাবা অসুস্থ থাকায় এবং পরিবারের আর্থিক অবস্থা ভাল না হওয়ার করণে এসডিও দায়িত্ব দেন প্রধানকে। ভিডিও কলের মাধ্যমে পরিবারকে দেখানো হয়েছে বহরমপুর থানায় রাখা হয় যুবককে।

advertisement

এই ঘটনার পর বহরমপুর থানার আইসি বাড়ি ফেরানো ব্যবস্থা করে পরিবারের হাতে তুলে দেন।  হ্যাম রেডিও তরফে জানানো হয়েছে, হ্যাম রেডিও বা অ্যামেচার রেডিও এমন এক প্রযুক্তি যা ব্যবহার করা হয় বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় কিংবা আপৎকালীন পরিস্থিতির মোকাবেলা করতে। মূলত বন্যা বা যুদ্ধকালীন পরিস্থিতি যেখানে সমস্ত নেটওয়ার্কিং সিস্টেম বন্ধ হয়ে যায় সেখানেই কাজে আসে এই হ্যাম রেডিও। এছাড়াও বিভিন্ন জায়গায় কেও হারিয়ে গেলেও তা সনাক্তকরণ করা হয়। আমরা সেই রকমই জলপাইগুড়ির ঐ যুবককে উদ্ধার করে পরিবারে হাতে ফিরিয়ে দিয়েছি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গের যোগাযোগে বড় বদল! চালু দুই নতুন এক্সপ্রেস ট্রেন, দেখে নিন পূর্ণাঙ্গ সময়সূচি
আরও দেখুন

যদিও বহরমপুর থানার পুলিশ জানিয়েছে, সাহিল-সহ এলাকায় সমস্ত মানষিক ভারসাম্য হারিয়ে গিয়েছে এমন মানুষের হাতে ট্যাটু করে নাম ঠিকানা বা ফোন নাম্বার লিখে দিতে। তবে বেসরকারি সংস্থার ডেলিভারী বয় দ্রুতই মালের চা বাগানে ফিরে গেলেন। যার সৌজন্যে হয়ে থাকল হ্যাম রেডিও। তবে শুধু এই বহরমপুর নয়, গঙ্গাসাগর হোক বা অন্য বড় মেলা, হ্যাম রেডিও মাধ্যমে খুঁজে বের করে পরিবারের সদস্যদের সেই পরিবারে হাতে তুলে দেওয়া হয় বলেই জানানো হয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: ‘জিজ্ঞেস করলে বলত ঘর উধার মে’! ডেলিভারি বয়-এর পোশাকে কেন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন যুবক? শেষমেশ যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল