TRENDING:

প্লাস্টিকের পাত্রে এগুলি কী! উঁকি দিতেই সবার চোখ কপালে, আউশগ্রামে এলাকা ঘিরল পুলিশ

Last Updated:

এলাকার আর কোথাও বোমা মজুদ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

advertisement
এখনও বিধানসভা নির্বাচনের দিন ঘোষনা হয়নি। প্রার্থী তালিকাও ঘোষণা করেনি কোনও দল। তার আগেই উদ্ধার বেশ কিছু তাজা বোমা। রাজনৈতিক কারণেই এই বোমা মজুত করা হয়েছিল বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।
আউশগ্রামে উদ্ধার হওয়া বোমা৷
আউশগ্রামে উদ্ধার হওয়া বোমা৷
advertisement

বিধানসভা ভোটের প্রাক্কালে প্লাস্টিকের জারিকেন ভর্তি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার ভূয়েরা এলাকায়। জারিকেন থেকে উদ্ধার হয়েছে ১১টি বোমা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে স্থানীয় বাসিন্দারা রাস্তার ধারে মাঠে একটি জারিকেন দেখতে পান। সন্দেহ হওয়ায় তাঁরা আউশগ্রাম থানায় খবর দেন।

ঘটনাস্থলে পৌঁছে আউশগ্রাম থানার পুলিশ জারিকেনের মধ্যে রাখা বোমাগুলো দেখতে পায়। এরপরই এলাকাটিকে ঘিরে রেখে খবর দেওয়া হয় সিআইডি বোম ডিস্পোজাল স্কোয়াডে। সোমবার সকালে বোম ডিসপোজাল স্কোয়াড এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। বোমাগুলি কে বা কারা কী উদ্দেশ্যে  মজুত করেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে আউশগ্রাম থানার পুলিশ।

advertisement

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাস্তার ধারে ওই জারিকেনটি রাখা ছিল। এভাবে প্লাস্টিকের পাত্র রাখা দেখে সন্দেহ হওয়ায় একজন উঁকি দিয়ে দেখতে যান। তিনি দেখতে পান বোমার মতো কিছু সেখানে রাখা রয়েছে। এরপরই বোমা থাকার খবর এলাকায় ছড়িয়ে পড়ে। উৎসাহে অনেকেই তা দেখতে সেখানে ভিড় করেন। খবর পেয়ে তখন আউশগ্রাম থানার পুলিশও চলে আসে। পুলিশ এলাকার বাসিন্দাদের দূরে সরিয়ে দেয়। এরপর ওই এলাকা ঘিরে রাখে। বোমা ফেটে যাতে কোনও বিপদ না ঘটে তা নিশ্চিত করতে এলাকায় কাউকে ঘেঁষতে দেওয়া হয়নি। সারারাত ওই এলাকায় পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ৭২ ঘণ্টা আগে সীমান্তে ‘নো এন্ট্রি’! জলপাইগুড়িতে কড়া নজরদারি, যাতায়াত বন্ধে প্রশাসনের বড় সিদ্ধান্ত
আরও দেখুন

সোমবার বেলায় বোম- ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা আসে। এরপর তারা ফাঁকা জায়গায় বোমাগুলি ফাটিয়ে সেগুলিকে নিষ্ক্রিয় করে।পাশাপাশি কারা এই বোমা কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল সে ব্যাপারে নিশ্চিত হতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
প্লাস্টিকের পাত্রে এগুলি কী! উঁকি দিতেই সবার চোখ কপালে, আউশগ্রামে এলাকা ঘিরল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল