এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে। মৃত ব্যক্তির ছেলে ও পরিবার আলিপুরদুয়ারে থাকতেন। মৃত ব্যবসায়ীর ছেলে মহিউদ্দিন আনসারি বলেন, “বাবার মুখ এখনও দেখতে পারিনি। কীভাবে এমন ঘটনা ঘটল তা বুঝতে পারছি না।”
আরও পড়ুন: কতদিন ‘বাঁচবেন’? আয়ুর বড় ‘ক্লু’ লুকিয়ে রয়েছে নখেই! নিজে দেখেই বুঝতে পারবেন কীভাবে? জানুন
advertisement
প্রসঙ্গত, গতকালই, আলিপুরদুয়ারে দুই গোষ্ঠীর মধ্যের হামলার ঘটনা ঘটেছে৷ দুই দুষ্কৃতী গোষ্ঠীর লড়াই। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। কিন্তু পুলিশের ওপরেও আক্রমণ। পুলিশের গাড়ি ভাঙচুর। রণক্ষেত্রের চেহারা নিল আলিপুরদুয়ার শহরের প্রমোদ নগর এলাকা। যদিও রাতভর এলাকায় পুলিশি টহলে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
অন্যদিকে, ঘটনায় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছেন এক যুবক। তাঁকে জেলা হাসপাতাল থেকে কোচবিহারে রেফার করা হয়েছে। জানা গিয়েছে, আলিপুরদুয়ার শহরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে গেলে পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়েছে। শুক্রবার রাতে শহরের ১৮ নম্বর ওয়ার্ডে প্রমোদ নগর এলাকার ঘটনা। জানা গিয়েছে, গুরুতর জখম হওয়া যুবকের নাম কাজল দত্ত।
