TRENDING:

Baduria BLO Arrest: SIR-এর নথি চেয়ে ডেকে প্রেমিকার স্বামীকে খুন করলেন বিএলও! ব্যাগে ভরে ভরে দেহাংশ ফেলা হল নদী-খালে, স্তম্ভিত বাদুড়িয়া

Last Updated:

এসআইআর-এর নথি নেওয়ার নাম করে প্রেমিকার স্বামীকেে ডেকে পাঠিয়েছিলেন ধৃত বিএলও৷

advertisement
অনুপম সাহা, বাদুড়িয়া: এসআইআর নথি নেওয়ার অছিলায় ডেকে এনে প্রেমিকার স্বামীকে খুন করলেন বিএলও৷ খুনের পর বিভিন্ন খালে ও নদীতে ব্যাগে ভরে দেহাংশ লোপাট করলেন তিনি৷ হাড় হিম করা এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগণার বাদুড়িয়ার পাপিলা এলাকায়৷ এই ঘটনায় অভিযুক্ত বিএলও রিজওয়ান হাসান মণ্ডল এবং তাঁর এক সঙ্গী সাগর গাইন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ৷
নিহত নাসির আলি (বাঁদিকে) এবং ধৃত বিএলও বিজওয়ান হাসান মণ্ডল৷
নিহত নাসির আলি (বাঁদিকে) এবং ধৃত বিএলও বিজওয়ান হাসান মণ্ডল৷
advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃত ওই যুবকের নাম নাসির আলি (৩৬)৷ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, নাসিরের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্ত বিএলও রিজওয়ান হাসান মণ্ডলের৷ পথে কাঁটা সরাতেই নাসিরকে খুনের ছক কষেন তিনি৷

গত সোমবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন নাসির৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এসআইআর-এর কাজে মায়ের আধার এবং ভোটার কার্ডের জেরক্স লাগবে বলে ওই দিনই তাঁকে এইআরও পরিচয় দিয়ে ফোন করেছিলেন এক ব্যক্তি৷ নথি নিয়ে কোথায় যেতে হবে, ফোনে তাও বলে দিয়েছিলেন ওই ব্যক্তি৷ সেই ফোন পেয়েই তড়িঘড়ি মায়ের নথি নিয়ে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যান নাসির৷ এর পর থেকেই নিখোঁজ হয়ে যান নাসির৷

advertisement

গভীর রাত পর্যন্ত নাসির না ফেরায় বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করে তাঁর পরিবার৷ গত ১০ তারিখ বাঁদুড়িয়ার একটি খালের পাশে নাসিরের জুতো পাওয়া যায়৷ সেই জুতোর নিশানা ধরে এগিয়ে খালের ভিতর থেকে উদ্ধার হয় নিখোঁজ যুবকের মোটরসাইকেল৷ যদিও নাসিরের খোঁজ মেলেনি৷ নিখোঁজ যুবককে খুঁজে বের করার দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দারা আগুন জ্বালিয়ে বিক্ষোভও দেখান৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মোবাইল নয়, বই হল প্রকৃত বন্ধু! যুব সমাজকে বইমুখী করতে জঙ্গিপুরে বিরাট আয়োজন
আরও দেখুন

শেষ পর্যন্ত নাসিরের ফোনের কল রেকর্ডের সূত্র ধরে অভিযুক্ত বিএলও রিজওয়ান হাসান মণ্ডলের খোঁজ পায় পুলিশ৷ ওই বিএলও-কে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, খুন হয়েছেন নাসির আলি৷ পুলিশি জেরার মুখে রিজওয়ান স্বীকার করেন, নাসিরকে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে বাদুড়িয়ায় ছড়িয়ে থাকা বিভিন্ন খাল এবং নদীতে ছোট ছোট ব্যাগে ভরে ফেলে দেওয়া হয়েছে৷ খুন এবং দেহ লোপাটে ওই বিএলও-কে সাহায্য করে রিজওয়ানের বন্ধু সাগর গাইন৷ দু জনকেই গ্রেফতার করে নাসিরের দেহাংশের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ৷ বাদুড়িয়ায় ছড়িয়ে থাকা বিভিন্ন খাল এবং ব্রিজের নীচ থেকে ইতিমধ্যেই একাধিক ব্যাগের ভরা নাসিরের দেহাংশ পুলিশ উদ্ধারও করেছে৷ হাড় হিম করা এই হত্যাকাণ্ডের কথা জেনে স্তম্ভবিত বাদুড়িয়ার বাসিন্দারা৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Baduria BLO Arrest: SIR-এর নথি চেয়ে ডেকে প্রেমিকার স্বামীকে খুন করলেন বিএলও! ব্যাগে ভরে ভরে দেহাংশ ফেলা হল নদী-খালে, স্তম্ভিত বাদুড়িয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল