TRENDING:

Mamata Banerjee : এলাকায় পরিচিত 'দিদির সৈনিক' নামে! মুখ্যমন্ত্রীর সভায় ১৮ বছরের ছেলের চমক, সঙ্গে হাজির তাঁর দাদু

Last Updated:

Mamata Banerjee : ১৮ বছর বয়সি বিশ্বজিৎ বলেন, "দিদিকে ছোট থেকে ভাল লাগে, শ্রদ্ধা করি"। হুইল চেয়ার নিয়ে মুখ্যমন্ত্রীর সভায় এসে বললেন সেই যুবক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায় : সামনেই বিধানসভা নির্বাচন। এপ্রিল মাসের ২৩ তারিখ প্রথম দফায় বিধানসভা নির্বাচন। আর প্রথম দফায় বীরভূম জেলার মধ্যে মোট ১১ টি বিধানসভায় নির্বাচন।
advertisement

ইতিমধ্যে প্রায় সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন। শুরু হয়ে গেছে ভোট প্রচার। আর এরই মাঝে এইদিন বীরভূমের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী নরেশ চন্দ্র বাউরির সমর্থনে তৃণমূলের এক বিশাল জনসভার আয়োজন করা হয়।

গোষ্ঠ ডাঙ্গাল, খয়রাশোল, দুবরাজপুর ব্লকে একটি মাঠে এই জনসভার আয়োজন করা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ১১ টি বিধানসভার প্রার্থীরা। এই দিন দুপুর ২টো ২০ মিনিটে সভাস্থল থেকে কিছু দূরে অস্থায়ী হেলিপ্যাডে নামেন। এবং সেখানে তিনি বক্তব্য রাখেন।

advertisement

জনসভায় সবাই এসেছিলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনতে। তবে এর মাঝে নজর কেড়েছে বছর ১৮ বছর বয়সি এক যুবক। মাথায় তৃণমূলের টুপি, গলায় তৃণমূল এর গামছা নিয়ে হুইল চেয়ারে বসে আছেন বিশেষভাবে সক্ষম বিশ্বজিৎ ঘোষ। ঠিকভাবে কথা বলতে পারেন না বিশ্বজিৎ। কাঁপা কাঁপা গলায় তিনি বলেছেন, “আমি এসেছি মুখ্যমন্ত্রীকে দেখতে। আমি দিদিকে খুবই ভালবাসি। দিদির প্রায় প্রত্যেক সভায় আমি যাই”। তাঁকে সঙ্গ দিতে সঙ্গে এসেছিলেন তাঁর দাদু গোসাই ঘোষ।

advertisement

আরও পড়ুন- শুভ্রাংশুর বাড়িতে হঠাৎ হাজির বিজেপি প্রার্থী! বাড়িতে ‘বন্ধু’ যেতেই ছড়াল তুমুল জল্পনা! তবে কি…

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ে ঘরে ঘরে বিজেপির ঝড়! রাজু বিস্তা-সঞ্জীব লামাদের সঙ্গে জোর প্রচার, লক্ষ্য দার্জিলিং জয় 
আরও দেখুন

বিশ্বজিতের দাদু গোসাই ঘোষ জানান, “নাতি আমার ছোট থেকে বিশেষভাবে সক্ষম। ভাল করে কথা বলতে পারে না। তবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও খুব শ্রদ্ধা করে। আমি আমার নাতিকে সেই কারণে বীরভূম জেলায় মুখ্যমন্ত্রী এলে বা বীরভূম জেলার আশেপাশে এলে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি। আমাদের বাড়ি খয়রাশোল ব্লকের ভাদুনিয়া গ্রামে। আমাদের গ্রামে আমার নাতি পরিচিত দিদির সৈনিক হিসাবে।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee : এলাকায় পরিচিত 'দিদির সৈনিক' নামে! মুখ্যমন্ত্রীর সভায় ১৮ বছরের ছেলের চমক, সঙ্গে হাজির তাঁর দাদু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল