TRENDING:

Election: প্রচারে যেতেই হঠাৎ এ কী করলেন গৃহবধু! চমকে গেলেন সিউড়ির বিজেপি প্রার্থী

Last Updated:

মার্চের ২৩ তারিখ প্রথম দফায় বিধানসভা নির্বাচন। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছেন বীরভূমের সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়৷ ভোট প্রচারের পর কী জানালেন তিনি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম, সৌভিক রায়: আর দিন কয়েক পরেই রাজ্য বিধানসভা নির্বাচন। দুই দফায় নির্বাচন হবে বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। সামনের মাসে ২৩ তারিখ প্রথম দফায় বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রায় সমস্ত রাজনৈতিক দল তাদের নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন।
advertisement

ঠিক সেই মতো পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভার মধ্যে কয়েকটি বাদে প্রায় সবকটিতেই নিজেদের প্রার্থী দিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। বীরভূম জেলার সদর শহর অর্থাৎ সিউড়ি বিধানসভায় বিজেপির মনোনীত প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়।

প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই তিনি প্রথমে হনুমান মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী জগন্নাথ। প্রসঙ্গত জগন্নাথ চট্টোপাধ্যায় ২০২১ সালে একই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন। তিনি দ্বিতীয়বার এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। অন্যান্য দলের প্রার্থীদের মতন জগন্নাথ চট্টোপাধ্যায় তাঁর প্রচার চালিয়ে যাচ্ছেন।

advertisement

আরও পড়ুন: কালো, লাল…তিলের রঙ দেখেই বোঝা যাবে কপাল! শরীরের এই জায়গায় লাল তিল থাকা মানেই ‘কোটিপতি’, জানুন তিলের রহস্য

View More

জগন্নাথবাবু তাঁর নিজের বিধানসভা সিউড়ি ১৭ নং বুথ তাবাডুমরা গ্রামে গৃহ সম্পর্ক কর্মসূচি করতে যান। সেখানেই দেখা যায় এক অন্য দৃশ্য। বাড়ির দরজায় ভোট চাইতে গেলেই বেরিয়ে আসেন এক গৃহবধূ। সোজা এসে পড়েন জগন্নাথ চট্টোপাধ্যায়ের পায়ে। করুন আবেদন সেই গৃহবধূর ভোটে “জয় লাভ করে আমাদের পাশে দাঁড়াবেন। আমার ছেলেকে আশীর্বাদ করবেন যেন সে মানুষের মতো মানুষ হয়।”

advertisement

আরও পড়ুন: কাঁধে ঝোলা নিয়ে ঘুরছেন বাড়ি, বাড়ি! মুষ্টিভিক্ষায় প্রচার সিপিআই প্রার্থী সৈকত গিরির

সেরা ভিডিও

আরও দেখুন
প্রচারে যেতেই হঠাৎ এ কী করলেন গৃহবধু! চমকে গেলেন সিউড়ির বিজেপি প্রার্থী
আরও দেখুন

তিনি আমাদের জানান ” সকাল থেকেই এই গ্রামে আমি বাড়ি বাড়ি গিয়ে নিজের প্রচার করছি, মূলত এই গ্রাম ঘোষেদের গ্রাম, দুধ তৈরীর গ্রাম, মিষ্টি তৈরির গ্রাম, মানুষের অভূতপূর্ব সারা রয়েছে। মানুষ এবার ঠিক করে নিয়েছেন যে পরিবর্তন চাই। সকালে সিউড়িতে প্রচার করেছি এখন একদম ঝাড়খণ্ডের খুব কাছে এসে দাঁড়িয়েছি। হাতে মাত্র ৩০ দিন সময় এর মধ্যেই আমাদেরকে মানুষের কাছে পৌঁছাতে হবে। মানুষকে বোঝাতে হবে এই ২০২৬ সালে যদি পরিবর্তন না হয় তাহলে আগামী দিন আরও ভয়ঙ্কর আসতে চলেছে।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
Election: প্রচারে যেতেই হঠাৎ এ কী করলেন গৃহবধু! চমকে গেলেন সিউড়ির বিজেপি প্রার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল