পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ রামপুরহাট থানার পানিসাইল গ্রামে গোলাপশা খাতুন নামে এক মহিলার বাড়ি থেকে তার দেড় বছরের শিশু কন্যাকে অপহরণ করে ইব্রাহিম শেখ নামের এক যুবক। এরপরেই পরিবারের সদস্যরা রামপুরহাট থানার দ্বারস্থ হয়।
আরও পড়ুনঃ শিবরাত্রির পর তাপমাত্রার বদল! পাহাড়ে কমছে ঠান্ডা, উইকেন্ডে কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? জেনে নিন
advertisement
ঘটনার তদন্ত নেমে অতি তৎপরতার সঙ্গে কয়েক ঘণ্টার মধ্যে রামপুরহাট থানার পুলিশ মুর্শিদাবাদের জঙ্গিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে অভিযুক্ত যুবক ইব্রাহিম শেখকে গ্রেফতার করে। শিশুটিকে উদ্ধার করা হয়। বুধবার রাত দশটা নাগাদ শিশুটিকে উদ্ধার করে রামপুরহাট থানায় আনে পুলিশ।
যদিও অপহরণের বিষয়টি নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। অপরিচিত কেউ কীভাবে বাড়িতে ঢুকে শিশু কন্যাকে অপহরণ করল তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও অভিযুক্ত যুবকের দাবি, শিশুকন্যার মা তাকে সন্তানকে নিয়ে যেতে বলেছিলেন। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।
