TRENDING:

Birbhum News: হাহাকার বীরভূমে! হাঁড়ি-বালতি নিয়ে জাতীয় সড়ক অবরোধ, কাঠফাটা গরমের আগেই কেন জলকষ্ট? ফুঁসছেন বাসিন্দারা

Last Updated:

Birbhum News: গ্রীষ্মের শুরুতেই বীরভূমে জলের হাহাকার। পানীয় জলের দাবিতে বীরভূমের জাতীয় সড়কে পথ অবরোধে গ্রামবাসীদের। বিক্ষোভের জেরে অবরুদ্ধ রাস্তা, চরম দুর্ভোগে যাত্রীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: এখনও সেই ভাবে গরম পড়েনি বীরভূমে। তবে গরম না পড়লেও তীব্র জল সংকট তৈরি হয়েছে দুবরাজপুর পৌরসভার দু’টি ওয়ার্ডের একাংশে। আর এমন ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমতো বিরক্ত বাসিন্দারা শুক্রবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনায় তুমুল শোরগোল পড়ে যায় এলাকায়।
জলের দাবিতে পথ অবরোধ দুবরাজপুরে
জলের দাবিতে পথ অবরোধ দুবরাজপুরে
advertisement

বীরভূমের দুবরাজপুর পৌরসভার অন্তর্গত ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের একাংশে দীর্ঘদিন ধরেই এমন পানীয় জলের সংকট রয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বারবার পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এই সমস্যার সমাধান করে সুষ্ঠু পানীয় জল পরিষেবা বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও তা হয়নি বলেও অভিযোগ। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে পানীয় জল না পেয়ে রানীগঞ্জ মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন তারা। হাঁড়ি-বালতি নিয়ে তাদের পথ অবরোধ করতে দেখা যায়।

advertisement

আরও পড়ুন: হ্যাটট্রিক হয়েছে আগেই, এবার…! খড়গ্রামের ময়দানে ফের ঘাসফুল শিবিরের বাজি আশিস, প্রার্থী হতেই তুঙ্গে নির্বাচনী প্রচার

ইসলামপুরের বাসিন্দা শেখ নাজিমউদ্দিন জানিয়েছেন, পুরো রমজান মাস তাদের এই ভাবেই জল কষ্টে কাটাতে হয়েছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন গৃহবধূরা। এদিক-ওদিক থেকে তাদের জল আনতে হচ্ছে। বছরের পর বছর ধরে এমন সমস্যা থাকলেও সমাধানের সেইভাবে কোনও রাস্তা দেখাতে পারেনি পৌরসভা। স্বাভাবিকভাবেই তারা আর সহ্য করতে না পেরেই পথ অবরোধ করতে বাধ্য হয়েছেন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি সুন্দরবনের খোলনচে বদলে দেওয়া দাবি, টাকিতে অপেক্ষা সবুজ সংকেতের
আরও দেখুন

পথ অবরোধের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। অন্যদিকে খবর পেয়ে পৌঁছন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। তিনি সমস্যার কথা স্বীকার করে নেন এবং এলাকার মানুষদের বুঝিয়ে পথ অবরোধ তুলতে সমর্থ হন। পীযূষ পাণ্ডে জানান, যান্ত্রিক গোলযোগ থাকার কারণে এমন সমস্যা হয়েছে। তবে তা ঠিক করার কাজ চলছে। আজ বৃহস্পতিবার বিকেল থেকেই এলাকায় প্রয়োজনীয় পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: হাহাকার বীরভূমে! হাঁড়ি-বালতি নিয়ে জাতীয় সড়ক অবরোধ, কাঠফাটা গরমের আগেই কেন জলকষ্ট? ফুঁসছেন বাসিন্দারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল