TRENDING:

Birbhum News: রেললাইনের পাশের ঝোপে বোমার হদিশ, হুলুস্থুল কাণ্ড সাঁইথিয়ায়! শিউরে উঠছেন নিত্যযাত্রীরা, মোতায়েন বিশাল বাহিনী

Last Updated:

Birbhum News: সাঁইথিয়া - অন্ডাল রেললাইনের ধারে বোমা পড়ে থাকার খবর ঘিরে এলাকায় চাঞ্চল্য। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দলকেও খবর দেওয়া হয়েছে। আতঙ্কিত এই লাইনের নিত্যযাত্রীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাঁইথিয়া, বীরভূম, সুপ্রতিম দাস: বীরভূমের সাঁইথিয়ায় সাঁইথিয়া – অন্ডাল রেললাইনের ধারে বোমা পড়ে থাকার খবর ঘিরে এলাকায় চাঞ্চল্য। খবর পেতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, ৬৯/১৫ নম্বর ইলেকট্রিক পোলের কাছে ঝোপে কয়েকটি বোমা পড়ে থাকতে দেখা যায়।
নিরাপত্তার কারণে বোমা উদ্ধার হওয়া এলাকা সিল করে দেওয়া হয়েছে
নিরাপত্তার কারণে বোমা উদ্ধার হওয়া এলাকা সিল করে দেওয়া হয়েছে
advertisement

বোমাগুলি সামনে আসার পরেই রেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ এবং সাঁইথিয়া জিআরপি। গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করা হয়েছে। অন্যদিকে বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: বিদেশে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, হাতিয়ে নেওয়া হত পাসপোর্ট! বড় চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৭

advertisement

তবে কী উদ্দেশ্যে রেললাইনের ধারে এই বোমা রাখা হয়েছিল, তার সঠিক কারণ জানা যায়নি। তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সিনেমার কায়দায় অপারেশন, ৯ বছর পালিয়েও শেষ রক্ষা হল না! পুলিশের জালে মোস্ট ওয়ান্টেড শেখ কালু

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছিলেন প্রচারে, হঠাৎ হাসপাতালে ছুটলেন মীনাক্ষী! উত্তরপাড়ায় পুলিশের ভূমিকায় প্রশ্ন সিপিএম প্রার্থীর
আরও দেখুন

উল্লেখ্য, সাইঁথিয়া- অন্ডাল রেললাইন সর্বদা ব্যস্তই থাকে। সারাদিন একাধিক ট্রেন চলাচল করে এই পথে। বোমাগুলি বিস্ফোরণ হলে রেললাইনের ক্ষতি হতে পারত বা বড় দুর্ঘটনা হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। তবে সময়মতো সেগুলি নজরে আসায়, তা হয়নি। তবে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: রেললাইনের পাশের ঝোপে বোমার হদিশ, হুলুস্থুল কাণ্ড সাঁইথিয়ায়! শিউরে উঠছেন নিত্যযাত্রীরা, মোতায়েন বিশাল বাহিনী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল