TRENDING:

Birbhum News: সরাসরি কলকাতা যাওয়ার ট্রেনের দাবি! জোরদার হচ্ছে বীরভূমে, বড় পদক্ষেপ যাত্রী সংগঠনের

Last Updated:

Birbhum News: আহমেদপুর থেকে কাটোয়া হয়ে সরাসরি শিয়ালদহ বা হাওড়া পৌঁছনোর ট্রেনের দাবি দীর্ঘদিনের। বীরভূমের লাভপুর ও সংলগ্ন এলাকার মানুষের সুবিধার্থে এবার রেলের ওপর চাপ বাড়াতে বড় পদক্ষেপ নিল স্থানীয় প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: দীর্ঘদিন ধরেই বীরভূমের আহমেদপুর-কাটোয়া লাইনের বাসিন্দাদের দাবি কলকাতা যাওয়া ও আসার সরাসরি একজোড়া ট্রেনের। কিন্তু রেলের উচ্চপদস্থ আধিকারিক থেকে শুরু করে রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েও সেই দাবি এখনও অধরা। আর এই পরিস্থিতিতে আহমেদপুর-কাটোয়া প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন বড় পদক্ষেপ নিল।
দীর্ঘদিন ধরেই বীরভূমের আহমেদপুর-কাটোয়া লাইনের বাসিন্দাদের দাবি কলকাতা যাওয়া ও আসার সরাসরি একজোড়া ট্রেনের
দীর্ঘদিন ধরেই বীরভূমের আহমেদপুর-কাটোয়া লাইনের বাসিন্দাদের দাবি কলকাতা যাওয়া ও আসার সরাসরি একজোড়া ট্রেনের
advertisement

১৫ ফেব্রুয়ারির মধ্যে চাহিদা মতো কলকাতা যাওয়া ও আসার ট্রেনের দাবি না মিটলে ওই প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছিল তারা আমরণ অনশনে বসবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হওয়ায় তারা অনশনে বসে। কিন্তু বুধবার রেল পুলিশ আন্দোলনরত যাত্রীদের প্ল্যাটফর্ম থেকে তুলে দেয়। কারণ রেলের নিয়ম অনুসারে প্ল্যাটফর্মে এই ধরনের আন্দোলন করার কোনও নিয়ম নেই।

advertisement

আরও পড়ুন: হাতির ভয়, লোকসানের দিন শেষ! কালচিনির চাষির নতুন আইডিয়া, ধানের জায়গা নিল লাভজনক এই চাষ, বাড়ছে লাভের অঙ্ক

রেল পুলিশের তরফ থেকে এদিন বিষয়টি জানানো হলে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রত্যাহার করতে বাধ্য হন। তবে আন্দোলন এখানেই শেষ হচ্ছে না বলেই জানিয়েছেন সংগঠনের সদস্য সুবীর সেন, রাহুল মণ্ডল-সহ অন্যান্যরা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তাদের তরফ থেকে অনশন কর্মসূচি প্রত্যাহার করা হলেও তারা কৃপাহার স্টেশনের স্টেশন ম্যানেজারকে এদিন নতুন করে একটি স্মারকলিপি জমা দেন যাতে করে তাদের চাহিদা পূরণ হয়। এর পাশাপাশি চাহিদা পূরণের জন্য তাদের তরফ থেকে রেলকে পথ দেখানো হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চুরি করে পালাতে গিয়ে গাছে চড়ল যুবক, দমকল ডেকে নামাল পুলিশ
আরও দেখুন

তাদের দাবি অনুযায়ী, তাদের এই চাহিদা পূরণের জন্য নতুন কোনও ট্রেনের দরকার নেই। বরং যে সকল ট্রেনগুলি কাটোয়ায় এসে হল্ট করে সেই সকল ট্রেনগুলিরই একটি আহমেদপুর অথবা রামপুরহাট পর্যন্ত চালানো হলেই সমস্যা মিটে যাবে। যদিও এই সকল দাবি দাওয়ার পরিপ্রেক্ষিতে রেলের তরফ থেকে কোনওরকম প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Birbhum News: সরাসরি কলকাতা যাওয়ার ট্রেনের দাবি! জোরদার হচ্ছে বীরভূমে, বড় পদক্ষেপ যাত্রী সংগঠনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল