তদন্ত করতে গিয়ে জানা যায় যে, সন্দেহভাজন ওই ব্যক্তি গয়া থেকে রাতের বাসে করে কলকাতায় আসছে। সেই খবর অনুযায়ী গত রবিবার দুপুরে কসবা থানার অন্তর্গত রাসবিহারী কানেক্টরে গাড়িতে গাড়িতে তল্লাশি শুরু করে আরএস ও ডিডি-র একটি দলের কর্তারা।
আরও পড়ুন : ‘এসআইআর-এর কাজ সম্পূর্ণ করতে বাধা দিতে পারি না,’ পশ্চিমবঙ্গ সরকারকে জানাল সুপ্রিম কোর্ট
advertisement
দীর্ঘক্ষণ চেকিংয়ের পরে দুপুর ১টা নাগাদ গড়িয়াহাট থেকে ইস্টার্ন বাইপাসের দিকে যাওয়া একটি অটো থেকে মহম্মদ ইস্তেয়াক -কে গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির কাছে তল্লাশিতে উদ্ধার হয়েছে ৩টি সিঙ্গল-শটার আগ্নেয়াস্ত্র, ২টি ছয় চেম্বারের রিভলভার, ১টি ৭ এমএম পিস্তল এবং মোট ১১ রাউন্ড কার্তুজ৷
জানা গিয়েছে, মোট ৬টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি বাজেয়াপ্ত করা হয়েছে ওই তল্লাশিতে। ধৃতকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং আগ্নেয়াস্ত্রগুলি কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।
