TRENDING:

TMC: উত্তরেই লুকিয়ে জয়ের উত্তর? অভিযানে নামছেন অভিষেক! পিছিয়ে থাকা অতীত, এবার সব কেন্দ্রে এগিয়ে যাওয়াই লক্ষ্য

Last Updated:

Abhishek Banerjee: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের একাধিক বিধানসভা কেন্দ্রে জনসভা করেছেন। এবার ধূপগুড়ি বিধানসভায় তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে আগামীকাল সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাস্থল হিসেবে নির্ধারিত হয়েছে ধূপগুড়ির ফণীর মাঠ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধূপগুড়ি: ভোটের আগে উত্তরবঙ্গে তৃণমূলের জোর প্রচার। রাত পোহালেই ধূপগুড়িতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের একাধিক বিধানসভা কেন্দ্রে জনসভা করেছেন। এবার ধূপগুড়ি বিধানসভায় তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের সমর্থনে আগামীকাল সভা করতে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাস্থল হিসেবে নির্ধারিত হয়েছে ধূপগুড়ির ফণীর মাঠ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগমনকে ঘিরে ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
advertisement

আরও পড়ুন: LPG সিলিন্ডার নেওয়ার আগে এই একটি জিনিস ‘চেক’ করে নিয়েছেন তো? নাহলেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে

তৃণমূলের দাবি, সভার খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যাচ্ছে। দলীয় কর্মী-সমর্থকরাও বড় সংখ্যায় উপস্থিত থাকার প্রস্তুতি নিচ্ছেন। ধূপগুড়ির সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বার্তা দেন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

advertisement

বুধবার উত্তরবঙ্গের তিনটি বিধানসভা কেন্দ্রে প্রচার সভা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তার মধ্যে দ্বিতীয় সভাটি ছিল জলপাইগুড়ির এই ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে৷ এদিনের জলপাইগুড়ির ঠাকুরনগরের জাবরাভিটা হাই স্কুল ময়দানের সভা থেকে ফের উত্তরবঙ্গ ভাগ করার আশঙ্কার কথা তুলে ধরতে দেখা যায় তৃণমূলনেত্রীকে৷ মমতা বলেন, ‘‘বিহারে দুটো-চারটে জেলা এবং উত্তরবঙ্গের কয়েকটা জেলা নিয়ে আপনারা আলাদা রাজ্য করবেন? আবার বাংলাকে পদানত করবেন? কিছুতেই হতে দেব না।’’

advertisement

আরও পড়ুন: এখনও কেন বুথে বুথে প্রকাশ পেল না SIR সাপ্লিমেন্টারি তালিকা? আসল কারণ জানিয়ে দিল নির্বাচন কমিশন

সেরা ভিডিও

আরও দেখুন
প্রত্যন্ত এলাকার মেধাবী শিক্ষার্থীদের জন্য কর্পোরেট জগতে চাকরির সুযোগ, মেগা নিয়োগ ক্যাম্পেনিং, জানুন বিস্তারিত
আরও দেখুন

এদিন এসআইআর ইস্যুতে বিজেপি এবং নির্বাচন কমিশনকে এক সরলরেখায় রেখে মমতার আক্রমণ, ‘‘আপনারা জানেন তো, আপনারা ছাড়া আমার আর কেউ নেই। আমার গভর্নমেন্টের সব অফিসারদের বদলি করে দিয়েছে। সব বিজেপি অফিসারদের নিয়ে এসেছে। কেন জানেন? আমাকে জব্দ করার জন্য। ওরা জানে না, আহত বাঘ আরও ভয়ঙ্কর। আগামী দিনে বোঝাব, দেখাব বাংলা দখল করে দিল্লি দখল করব।’’

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
TMC: উত্তরেই লুকিয়ে জয়ের উত্তর? অভিযানে নামছেন অভিষেক! পিছিয়ে থাকা অতীত, এবার সব কেন্দ্রে এগিয়ে যাওয়াই লক্ষ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল