TRENDING:

BJP Candidate List 2026: নন্দীগ্রামে তো শুভেন্দু, সিঙ্গুরে কাকে প্রার্থী করল বিজেপি? পদ্মফুলের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ

Last Updated:

BJP Candidate List 2026: আগেই প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন আরজি কর নির্যাতিতার মা৷ দ্বিতীয় প্রার্থী তালিকায় নাম না এলেও তৃতীয় প্রার্থী তালিকায় নির্যাতিতার মা-কে পানিহাটি থেকে প্রার্থী করল বিজেপি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: সিঙ্গুর, নন্দীগ্রাম পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে দুই চির স্মরণীয় নাম৷ তাই প্রত্যেকবার ভোটের সময় এই দুই কেন্দ্রের দিকে নজর থাকে গোটা বাংলার৷ ছাব্বিশের নির্বাচনে সিঙ্গুর থেকে বামফ্রন্ট প্রার্থী করেছেন সিপিআই-এর দেবাশিস চট্টোপাধ্যায়কে৷ অন্যদিকে, একুশের মতোই সিঙ্গুরে তৃণমূলের প্রার্থী বেচারাম মান্না৷ সেই হটসিটে কাকে প্রার্থী করল বিজেপি?
বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা
বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা
advertisement

সিঙ্গুরে বিজেপি প্রার্থী করেছে অরূপ কুমার দাসকে৷ এবারের তালিকায় বিশেষ চমক রয়েছে হুগলি এবং মেদিনীপুর জোনে৷ চন্দননগর ও চুঁচুড়া আসনে লড়ছেন যথাক্রমে দীপাঞ্জন কুমার গুহ ও সুবীর নাগ। মেদিনীপুর সদর আসনেও একজন পেশাদার মুখকে সামনে এনেছে দল, সেখানে প্রার্থী করা হয়েছে ডঃ শঙ্কর গুচ্ছাইতকে। এছাড়া, পাশের জেলা পূর্ব মেদিনীপুরের তমলুক আসনে লড়বেন ডঃ হরেকৃষ্ণ বেরা।

advertisement

আরও পড়ুন : বাদ ৭৪ জন বিধায়ক! পার্থ, জীবনকৃষ্ণ থেকে কাঞ্চন- অনেক বড় নামকেই টিকিট দিল না তৃণমূল

উত্তরপাড়ায় মীনাক্ষী-শীর্ষাণ্যর বিপক্ষে লড়বেন দীপাঞ্জন চক্রবর্তী। উত্তরবঙ্গের কোচবিহার দক্ষিণ আসনে রথীন্দ্র নাথ বোস এবং রাজগঞ্জে (তফসিলি জাতি) দিনেশ সরকারের নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচনী কমিটি। ইসলামপুরে চিত্রজিৎ রায় এবং মালদহের ইংলিশ বাজারে অমলান ভাদুরিকে প্রার্থী করা হয়েছে।

advertisement

আরও পড়ুন : দুই বিধায়ককে টিকিটই দিল না বিজেপি! সামনে এল নতুন নাম, বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ

দক্ষিণবঙ্গের মধ্যে পানিহাটিতে বিজেপির প্রার্থী করা হয়েছে আরজিকর নির্যাতিতার মা রত্না দেবনাথকে৷ হাওড়া মধ্য আসনে বিপ্লব মণ্ডল, নদিয়ার শান্তিপুরে স্বপন দাস এবং বীরভূমের সাঁইথিয়া ও নলহাটি আসনে যথাক্রমে কৃষ্ণ কান্ত সাহা ও অনিল সিংয়ের উপর ভরসা রেখেছে বিজেপি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাজার নামে নয়, দুই লেঠেলের নামে বর্ধমানের এই এলাকা! নেপথ্যে রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস
আরও দেখুন

কাটোয়া ও পূর্বস্থলী দক্ষিণ আসনে লড়বেন কৃষ্ণ ঘোষ ও প্রাণকৃষ্ণ তপদার। চিকিৎসক ও অভিজ্ঞ লড়াকু কর্মী, পাশাপাশি নির্যাতিতার মা প্রাধান্য দিয়ে বিজেপি শাসক শিবিরকে কড়া টক্কর দেওয়ার বার্তা দিল।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
BJP Candidate List 2026: নন্দীগ্রামে তো শুভেন্দু, সিঙ্গুরে কাকে প্রার্থী করল বিজেপি? পদ্মফুলের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল