TRENDING:

Bardhaman News: বোতাম ক্যামেরা দিয়ে কী করেছিল! চেম্বারের মধ্যে হাতুড়ে ডাক্তার খুন...বাড়ছে রহস্য

Last Updated:

ভুল চিকিৎসার অভিযোগে এক হাতুড়ে ডাক্তারকে খুন করা হয়েছিল বলে অভিযোগ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বোতাম ক্যামেরা, যা স্পাইংয়ের জন্য ব্যবহার করা হয়৷ সেই ক্যামেরা ঘিরেই বাড়ছে রহস্য৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: হাতুড়ে ডাক্তার খুনের ঘটনায় হল বোতাম ক্যামেরা! তেমনই একটা সামগ্রী উদ্ধার করেছে ফরেন্সিক দল। সেটি আসলে কী, তা খতিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বোতাম ক্যামেরা সাধারণত গোপনে ছবি তোলার কাজে ব্যবহার করা হয়। বোতামের মতো এই সামগ্রী সেই ক্যামেরা হলে তা থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে।
হাতুড়া ডাক্তার খুন৷
হাতুড়া ডাক্তার খুন৷
advertisement

গত মঙ্গলবার বর্ধমানের বাদামতলা এলাকায় জেলা পুলিশ সুপারের অফিসের কাছেই নিজের চেম্বারে খুন হন হাতুড়ে ডাক্তার রাজা ভৌমিক। সেই খুনের ঘটনায় তদন্তে আজ শুক্রবার দুর্গাপুর থেকে আসেন ফরেন্সিক বিশেষজ্ঞেরা। দুর্গাপুরের রিজিওনাল ফরেন্সিক ল্যাবরেটরির ৪ সদস্যের বিশেষজ্ঞ দল এদিন ঘটনাস্থলে আসে। তাঁরা দীর্ঘক্ষণ ধরে ওই চেম্বারে ঢুকে অনুসন্ধান চালান।

আরও পড়ুন: ‘লাভজনক, ঐতিহাসিক মাইলফলক’! কত শতাংশ শুল্কে রফা হল? আশা দেখাচ্ছে ভারত ও আমেরিকার নতুন বাণিজ্যচুক্তি!

advertisement

পুলিশ জানিয়েছে, একটি রুমাল সহ বেশ কিছু সামগ্রী ও নমুনা তাঁরা সংগ্রহ করেন। পাশাপাশি, ওই চেম্বারের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলেন। এই অনুসন্ধান চালানোর সময় বোতাম ক্যামেরার মত একটি সামগ্রী উদ্ধার করেন তাঁরা। বর্ধমান থানার এক তদন্তকারী অফিসার বলেন, সিএফএসএল টিমের হাতে উদ্ধার ওই সামগ্রী ঠিক কী, তা জানার চেষ্টা চলছে।

advertisement

মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ নিজের চেম্বারে খুন হন রাজা ভৌমিক নামে ওই হাতুড়ে চিকিৎসক। জীবন রুইদাস নামে এক যুবক বর্ধমান থানায় গিয়ে এই খুন সে করেছে বলে দাবি করে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রোগী সেজে ওই হাতুড়ে ডাক্তারের চেম্বারে ঢুকেছিল বর্ধমানের শক্তিগড়ের আমড়ার বাসিন্দা জীবন রুইদাস।

আরও পড়ুন: ভারতের ম্যাপই স্পষ্ট করল সব…পাকিস্তানকে কড়া বার্তা? ইসলামাবাদের তোষামোদিতে ভিজল না আমেরিকা

advertisement

কোমরে ব্যথা রয়েছে বলে সে চিকিৎসককে জানিয়েছিল। রাজা ভৌমিক সব খতিয়ে দেখার পর যখন চেয়ারে বসে টেবিলের দিকে ঝুঁকে প্রেসক্রিপশন লিখছিলেন ঠিক সেই সময় রাজা ভৌমিকের অসাবধানতার সুযোগ নিয়ে তাঁর ঘাড়ে গলায় ধারাল অস্ত্র দিয়ে কোপ মারে জীবন।

সেরা ভিডিও

আরও দেখুন
হনুমান মন্দির উদ্বোধনে বিরাট চমক, শোভাযাত্রায় অংশ নিল আট থেকে আশি, উপচে পড়ল মানুষের ঢল, কোথায় জানেন?
আরও দেখুন

পুলিশ গিয়ে রক্তাক্ত অচৈতন্য অবস্থায় রাজা ভৌমিককে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর থেকে ওই চেম্বার তদন্তের স্বার্থে সিল করে রেখেছিল পুলিশ। সেখানেই এদিন আসেন ফরেন্সিক বিশেষজ্ঞরা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bardhaman News: বোতাম ক্যামেরা দিয়ে কী করেছিল! চেম্বারের মধ্যে হাতুড়ে ডাক্তার খুন...বাড়ছে রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল