TRENDING:

Bankura News: বাঁকুড়া জেলায় স্বাস্থ্য বিভাগে দারুণ চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন! বিস্তারিত জানুন

Last Updated:

Bankura News: প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ও বয়সসীমা পৃথকভাবে নির্ধারিত হয়েছে। অধিকাংশ পদের ক্ষেত্রে ন্যূনতম বয়স ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর ধরা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে বাঁকুড়া জেলায় একাধিক পদে চুক্তিভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মুখ্য চিকিৎসা আধিকারিকের দফতর, বাঁকুড়া থেকে জারি হওয়া এই বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন হবে এবং আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি স্থানীয় ভাষায় দক্ষতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
প্রতিকী ছবি
প্রতিকী ছবি
advertisement

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১টা থেকে। রেজিস্ট্রেশন ও আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৩ ফেব্রুয়ারি ২০২৬ মধ্যরাত পর্যন্ত। সম্পূর্ণ আবেদন চূড়ান্তভাবে জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০২৬। কেবলমাত্র অনলাইন আবেদনই গ্রহণ করা হবে এবং অসম্পূর্ণ, ভুল তথ্যযুক্ত বা নির্ধারিত সময়ের পরে জমা পড়া আবেদন বাতিল বলে গণ্য হবে। এই নিয়োগের মাধ্যমে মেডিক্যাল অফিসার, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, টেকনিক্যাল সুপারভাইজার, কাউন্সেলর, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার, নিউট্রিশনিস্ট, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (আরবান) সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। ব্লাড সার্ভিস, FRU, NUHM, RKSK, NTEP, NVBDCP, NMHP এবং শিশু স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের অধীনে এই পদগুলি পূরণ করা হবে।

advertisement

প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ও বয়সসীমা পৃথকভাবে নির্ধারিত হয়েছে। অধিকাংশ পদের ক্ষেত্রে ন্যূনতম বয়স ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর ধরা হয়েছে। তবে মেডিক্যাল অফিসার পদে সর্বোচ্চ বয়সসীমা ৬২ থেকে ৬৭ বছর পর্যন্ত নির্ধারিত রয়েছে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য হবে।নিয়োগ প্রক্রিয়ায় পদের ধরন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নম্বর প্রদান, লিখিত পরীক্ষা, কাজের অভিজ্ঞতার জন্য অতিরিক্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে। কিছু ক্ষেত্রে শুধুমাত্র একাডেমিক স্কোর ও অভিজ্ঞতার উপর ভিত্তি করেই মেধাতালিকা প্রকাশ করা হবে। প্রাপ্ত নম্বর গণনার সময় দুই দশমিক পর্যন্ত রাউন্ড করে নম্বর বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাদে এক, তবে দাম...! এবার ৩৫ টাকাতেই মিলবে বিরিয়ানি, দক্ষিণ ২৪ পরগনায় খাবারে বিপ্লব
আরও দেখুন

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য, গুরুত্বপূর্ণ নির্দেশিকা ও ভবিষ্যৎ বিজ্ঞপ্তি জানতে প্রার্থীদের নিয়মিত স্বাস্থ্য দফতরের নির্ধারিত ওয়েবসাইটে নজর রাখতে হবে। নিয়োগ প্রক্রিয়ার যেকোনও পর্যায়ে প্রার্থী অযোগ্য প্রমাণিত হলে তাঁকে পরবর্তী ধাপে ডাকা হবে না এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে মুখ্য চিকিৎসা আধিকারিকের দফতর ও জেলা স্তরের নির্বাচন কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: বাঁকুড়া জেলায় স্বাস্থ্য বিভাগে দারুণ চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন! বিস্তারিত জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল