TRENDING:

Bankura News: জয়পুর থেকে আর বিষ্ণুপুর ফেরা হল না! ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ বাইক আরোহীর মৃত্যু, রক্তে ভিজল বাঁকুড়ার রাস্তা

Last Updated:

Bankura News: জানা গিয়েছে, শুক্রবার ৬ জন বন্ধু ৩টি বাইকে করে জয়পুরে বেড়াতে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারানো পিক আপ ভ্যানের ধাক্কায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ২ জন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সোনামুখী, বাঁকুড়া, দেবব্রত মন্ডলঃ পিক আপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারালেন দুই বাইক আরোহী। শুক্রবার রাতে বিষ্ণুপুর-আরামবাগ রাজ্য সড়কের উপর জয়পুর থানার তাঁতিপুকুর এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অভিজিৎ কর্মকার ও বাপন মিদ্যা। দু’জনেই বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের বাসিন্দা।
হাসপাতালে ভিড়
হাসপাতালে ভিড়
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বিষ্ণুপুর শহরের ৬ বন্ধু ৩টি বাইকে চড়ে বিষ্ণুপুর থেকে জয়পুরে বেড়াতে যান। দুপুরে জয়পুরের একটি হোটেলে খাওয়াদাওয়া সেরে সন্ধ্যার মুখে তাঁরা ফের বিষ্ণুপুরের দিকে ফিরে আসছিলেন। সেই সময়ই ঘটে দুর্ঘটনা।

আরও পড়ুনঃ মাদক কিনতে নেপাল থেকে ভারতে! ফেরার সময় ধরল পুলিশ, ২০ লক্ষের মাদক সহ গ্রেফতার নেপালি মাদক ব্যবসায়ী

advertisement

জয়পুর থানার তাঁতিপুকুর এলাকায় আচমকাই উল্টো দিক থেকে আসা একটি পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইকে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাতে ওই বাইকে থাকা দুই আরোহী ছিটকে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ওই দুই বাইক আরোহীকে উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অবসর নয়, শিশুদের হাসি ফোটাতে রোগী দেখা শেষে কলম ধরেন এগরার এই প্রবীণ চিকিৎসক
আরও দেখুন

ঘটনার খবর জানাজানি হতেই বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ছুটে আসেন মৃতের পরিজনেরা। কান্নায় ভেঙে পড়েন তাঁরা। এই ঘটনায় ঘাতক পিক আপ ভ্যানের চালক ও খালাসিও জখম হয়েছেন। চিকিৎসার জন্য তাঁদেরও বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালেই নিয়ে যাওয়া হয়েছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bankura News: জয়পুর থেকে আর বিষ্ণুপুর ফেরা হল না! ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২ বাইক আরোহীর মৃত্যু, রক্তে ভিজল বাঁকুড়ার রাস্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল