পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটি আটক করার মুহূর্তে পুলিশকে দেখে চালক তড়িঘড়ি গাড়ি থেকে বালি ফেলে দেওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাকে আটক করে ইন্দাস থানায় নিয়ে আসে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর অভিযুক্ত চালককে শুক্রবার বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
advertisement
স্থানীয় সূত্রে অভিযোগ, দীর্ঘদিন ধরেই শালি নদীর বুক থেকে অবৈধভাবে বালি তোলার ঘটনা ঘটছে। এতে একদিকে যেমন নদীর পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, তেমনই সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছে।
advertisement
এই পরিস্থিতিতে ইন্দাস থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ বালি পাচার ও বালি মাফিয়াদের বিরুদ্ধে কড়া নজরদারি শুরু হয়েছে। ভবিষ্যতে এই ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে নিয়মিত অভিযান চালানো হবে বলে পুলিশ প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে।
Location :
Bankura,Bankura,West Bengal
First Published :
Feb 13, 2026 6:54 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Illegal Sand Mining: শালি নদীর বুকে মাফিয়া রাজ! সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে বালি পাচার, বাঁকুড়ায় এবার পুলিশের কড়াকড়ি
