TRENDING:

Civil Defence Mock Drill: বন্যার জলে প্রাণ বাঁচাবে জারিকেন-কলসি...! বাঁকুড়ায় অভিনব উদ্ধারকৌশল দেখাল সিভিল ডিফেন্স

Last Updated:

Bankura Civil Defence Mock Drill: বন্যার জলে আটকে পড়লে কীভাবে ঘরোয়া সরঞ্জাম যেমন জারিকেন বা কলসি ব্যবহার করে নিজেকে রক্ষা করবেন? সিভিল ডিফেন্সের হাতে-কলমে প্রশিক্ষণ ও উদ্ধারকৌশল দেখে নিন এই প্রতিবেদনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: হঠাৎ বন্যায় চারদিক থইথই জল। কেউ বাড়ির ছাদে আটকে, কেউ স্রোতের টানে ভেসে যাওয়ার মুখে—এমন পরিস্থিতিতে প্রথম কয়েক মিনিটেই নির্ভর করে জীবন-মৃত্যুর লড়াই। তখন কী করবেন সাধারণ মানুষ, কীভাবে এগোবে উদ্ধারকারী দল, আর আধুনিক সরঞ্জাম ব্যবহার করে কীভাবে দ্রুত ও নিরাপদে উদ্ধার সম্ভব—এই সব প্রশ্নের বাস্তব উত্তর মিলল বাঁকুড়ার রাণী মুকুটমণিপুরে।
advertisement

বন্যা পরিস্থিতিতে দ্রুত ও সঠিকভাবে উদ্ধার ও ত্রাণ কাজ চালানোর কৌশল নিয়ে সোমবার জেলা স্তরের এক মহড়া অনুশীলন অনুষ্ঠিত হল মুকুটমণিপুরের কংসাবতী জলাধারে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও সিভিল ডিফেন্স দফতরের উদ্যোগে এবং খাতড়া মহকুমা প্রশাসনের সহযোগিতায় এই মক ড্রিলের আয়োজন করা হয়। নদিয়া থেকে আগত এনডিআরএফের সেকেন্ড ব্যাটালিয়নের ৩০ জন সদস্যের নেতৃত্বে চলে এই অনুশীলন। বিপর্যয় ব্যবস্থাপনা দফতর সূত্রে জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ—বিশেষ করে বন্যার সময় মানুষ কীভাবে বিপদের মুখে পড়তে পারে এবং সেই পরিস্থিতিতে কীভাবে দ্রুত উদ্ধার কাজ চালাতে হয়, তা বাস্তবে দেখানোর লক্ষ্যেই এই মহড়া।

advertisement

আরও পড়ুন: নদীগর্ভে যুদ্ধের সরঞ্জাম, বালি উত্তোলনের সময় মর্টার শেল উদ্ধারে হুলস্থুল! ডাক পড়ল সেনাবাহিনীর

মহড়ায় দেখানো হয়, বন্যার জলে আটকে পড়া মানুষদের কীভাবে বোট ও আধুনিক উদ্ধার সরঞ্জামের পাশাপাশি জারিকেন, কলসি ও ভাসমান ঘরোয়া সামগ্রীর সাহায্যে নিরাপদে উদ্ধার করা যায়। উদ্ধার শেষে কীভাবে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিতে হয়, এমনকি জলে ডুবে যাওয়া বা অচেতন ব্যক্তিকে সিপিআর দিয়ে প্রাণ ফেরানোর পদ্ধতিও হাতে-কলমে প্রদর্শন করা হয়। এই দৃশ্য দেখে উপস্থিত পর্যটক, নৌচালক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দেখা যায় ব্যাপক আগ্রহ ও সচেতনতা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
এসি, টিভি, ফ্রিজ, গিজার, সব চলছে, অথচ বিদ্যুতের বিল শূন্য! কীভাবে? বাজিমাত এক উপায়ে
আরও দেখুন

এই মহড়ায় উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা বিপর্যয় ব্যবস্থাপনা আধিকারিক প্রসেনজিৎ সেনগুপ্ত এবং এনডিআরএফ সেকেন্ড ব্যাটালিয়নের অফিসার খেমচাঁন্দ মীনা। খাতড়া মহকুমা সিভিল ডিফেন্সের ৪২ জন কর্মীও এতে অংশ নেন। প্রসেনজিৎ সেনগুপ্ত জানান, দুর্যোগের সময় উদ্ধার কাজের নিয়ম বাস্তবে অনুশীলনের মাধ্যমেই প্রস্তুতি বাড়ান সম্ভব। অন্যদিকে খেমচাঁন্দ মীনা বলেন, হঠাৎ বিপর্যয়ে প্রথমে সাধারণ মানুষ ও স্থানীয় দলই এগিয়ে আসে—তাই তাদের প্রশিক্ষিত করাই এই মহড়ার মূল লক্ষ্য।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Civil Defence Mock Drill: বন্যার জলে প্রাণ বাঁচাবে জারিকেন-কলসি...! বাঁকুড়ায় অভিনব উদ্ধারকৌশল দেখাল সিভিল ডিফেন্স
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল