TRENDING:

Mimi Chakraborty: পুলিশের আবেদন খারিজ, তনয় শাস্ত্রীর ৪ দিনের জেল হেফাজত, ৬ তারিখ মিমির গোপন জবানবন্দী

Last Updated:

Mimi Chakraborty: পুলিশের মামলায় তনয় শাস্ত্রীকে আবার ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ বনগাঁ আদালতের বিচারক এবং মিমির করা মামলায় যুক্ত করা হল শ্লীলতাহানির ধারা। মিমিকে আগামী ৬ তারিখ ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দী দেওয়ার নির্দেশ বিচারকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনিরুদ্ধ কির্তনীয়া , বনগাঁ: পুলিশের মামলায় তনয় শাস্ত্রীকে আবার ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ বনগাঁ আদালতের বিচারক এবং মিমির করা মামলায় যুক্ত করা হল শ্লীলতাহানির ধারা। মিমিকে আগামী ৬ তারিখ ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দী দেওয়ার নির্দেশ বিচারকের। আইনের প্রতি আমার ভরসা আছে বলল তনয়।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ সমুদ্রে যুদ্ধের বার্তা? ইরানি ড্রোন নামাল আমেরিকা, তপ্ত ওয়াশিংটন-তেহরান সম্পর্ক

মিমি কান্ডে গ্রেফতার হওয়া তনয় শাস্ত্রী (দাস)-কে ৪ দিনের জেল হেফাজতের পর আজ আবার বনগাঁ আদালতে তোলা হয়। এই বিষয়ে বনগাঁ কোর্টের সরকারি আইনজীবী সমীর দাস জানিয়েছেন পুলিশকে হেনস্তা এবং সরকারি কাজে বাধা দেওয়া মামলায় আদালতের কাছে পুলিশের তরফ থেকে আজ আবার তনয় শাস্ত্রী ( দাস ) কে আবার ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় এবং তনয়ের বাড়িতে তল্লাশি চালানোর আবেদন জানানো হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মেদিনীপুরের পর্যটনে নতুন চমক! নতুন রূপে হাজির হচ্ছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর
আরও দেখুন

সরকারি আইনজীবী ও তনয় শাস্ত্রীর আইনজীবীদের আবেদন শুনে ৭ দিনের পুলিশ হেফাজতে ও তনয়ের বাড়িতে তল্লাশি অভিযানের আবেদন খারিজ করে ৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক। এবং মিমি চক্রবর্তী মামলায় নতুনকরে শ্লীলতাহানির ধারা ( ৭৪ বিএনএস ) যুক্ত করে তনয় শাস্ত্রীকে সোন অ্যারেস্টের আবেদন জানিয়েছিল পুলিশ সেই আবেদন মঞ্জুর করে বিচারক আগামী ৬ তারিখ বনগাঁ আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে এসে গোপন জবানবন্দী দেওয়ার নির্দেশ দিয়েছে ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mimi Chakraborty: পুলিশের আবেদন খারিজ, তনয় শাস্ত্রীর ৪ দিনের জেল হেফাজত, ৬ তারিখ মিমির গোপন জবানবন্দী
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল