TRENDING:

Bangla News: পুলিশ আধিকারিকের সই জাল করে ভুয়ো ভেরিফিকেশন, কাঁথিতে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার

Last Updated:

Bangla News: পুলিশ আধিকারিকের সই জাল করে ভুয়ো ভেরিফিকেশন রিপোর্ট তৈরির অভিযোগে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। ধৃতের নাম ধনঞ্জয় করন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঙ্কজ দাশ রথী, পূর্ব মেদিনীপুর: পুলিশ আধিকারিকের সই জাল করে ভুয়ো ভেরিফিকেশন রিপোর্ট তৈরির অভিযোগে এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করল কাঁথি থানার পুলিশ। ধৃতের নাম ধনঞ্জয় করন। এই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে,তেমনই শুরু হয়েছে শাসক-বিরোধী রাজনৈতিক চাপানউতোর।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকায় রাজ্যে ৩৮–৩৯ জন মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল, বাঁকুড়ায় জানালেন পর্ষদ সভাপতি

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই পুলিশ আধিকারিকদের স্বাক্ষর জাল করে সাধারণ মানুষকে ভুয়ো ভেরিফিকেশন রিপোর্ট দেওয়া হচ্ছিল। এর ফলে বহু মানুষ প্রতারিত হচ্ছিলেন। বিষয়টি নজরে আসতেই তদন্তে নামে পুলিশ এবং অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে পাকড়াও করা হয়। ধৃতকে কাঁথি আদালতে তোলা হলে বিচারক তাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।এই গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তপ্ত স্থানীয় রাজনীতি: বিজেপি নেতৃত্বের অভিযোগ, বর্তমান সরকারের আমলে রাজ্যজুড়ে ‘ভুয়ো সংস্কৃতি’ চলছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দৃষ্টিহীন ভাই বোনের গান করেই চলে সংসার, বাড়ি গিয়ে গান শুনলেন খোদ জেলা শাসক
আরও দেখুন

সিভিক ভলেন্টিয়ারদের এই ধরনের কাজে যুক্ত থাকা প্রশাসনের কঙ্কালসার চেহারাটাই স্পষ্ট করে দিচ্ছে। ঘাসফুল শিবিরের দাবি, অপরাধী যেই হোক পুলিশ কাউকে রেয়াত করছে না। প্রশাসন যে স্বচ্ছভাবে কাজ করছে এবং আইন আইনের পথে চলছে, এই গ্রেফতারিই তার সবথেকে বড় প্রমাণ।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Bangla News: পুলিশ আধিকারিকের সই জাল করে ভুয়ো ভেরিফিকেশন, কাঁথিতে গ্রেফতার সিভিক ভলেন্টিয়ার
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল