সেরা প্রতিমার পুরস্কার পেয়েছে আচার্য সুকুমার সেন মহাবিদ্যালয়। সেরা আলপনার পুরস্কার পেয়েছে গলসি মহাবিদ্যালয়, সেরা সাজসজ্জায় পুরস্কৃত হয়েছে কাটোয়া কলেজ। সেরা ভাবনার জন্য পুরস্কৃত হয়েছে বিবেকানন্দ মহাবিদ্যালয়। সার্বিকভাবে সেরা পরিবেশের পুরস্কার পেয়েছে ড. ভূপেন্দ্রনাথ দত্ত স্মৃতি মহাবিদ্যালয়। দৃশ্যমান প্রচার ও নকশাগত উৎকর্ষে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে মেমারি কলেজ। সেরা অভিনব পুজোর পুরস্কার পেয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ। সেরার সেরা পুজোর সম্মান পেয়েছে কাটোয়া কলেজ।
advertisement
বিচারকমণ্ডলীর পছন্দে সেরা তকমা পেয়েছে এম ইউসসি উইমেন্স কলেজ। সামগ্রিকভাবে সেরা ব্যবস্থাপনার পুরস্কার পেয়েছে গুসকরা মহাবিদ্যালয়। সর্বোত্তম দলগত সহযোগিতার পুরস্কার পেয়েছে ইউ আই টি কলেজ। সেরা সম্পাদনা ও উপস্থাপনার পুরস্কার পেয়েছে পূর্বস্থলী কলেজ। সামগ্রিক ভাবে সেরা ব্যবস্থাপনার পুরস্কার পেয়েছে বর্ধমান ডেন্টাল কলেজ সেরা পুজো মণ্ডপের পুরস্কার পেয়েছে এম বি সি ইন্সটিটিউট।
আরও পড়ুন- ভয়ঙ্কর শক্তি বাড়ছে…! সূর্যের দৃষ্টিতে কাঁপবে দুনিয়া, ৪ রাশির সোনায় সোহাগা, অঢেল টাকা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি স্বরাজ ঘোষ বলেন, এবারের ‘বাগদেবী সম্মান ২০২৬’ কেবল একটি গতানুগতিক প্রতিযোগিতা নয়, এটি ছিল সৃজনশীলতার এক মহাযুদ্ধ। আমাদের বিচারকমণ্ডলী পূর্ব বর্ধমান জেলার প্রতিটি কলেজের ছাত্রছাত্রীদের শৈল্পিক ভাবনা খুঁটিয়ে দেখে মূল্যায়ন করেছেন। সামান্য বাজেটের মধ্যেও আমাদের ছাত্রছাত্রীরা কত বড় মাপের শিল্প সৃষ্টি করতে পারে তা দেখে আমরা অভিভূত। আজকের এই বাগদেবী সম্মান কেবল একটি পুরস্কার নয়, এটি জেলার ছাত্রছাত্রীদের ঐক্যবদ্ধ করার একটি অঙ্গীকার। জেলার কলেজগুলির সাংস্কৃতিক বিকাশে এই পুরস্কার অগ্রণী ভূমিকা নিয়েছে।
