TRENDING:

রাজ্য বাজেটের পর কর্মবিরতির অবসান...! ৪৮ দিন পর কাজে ফিরলেন পুরুলিয়ার আশা কর্মীরা

Last Updated:

Purulia News: উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আশা কর্মীরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গ্রামীণ ও প্রান্তিক এলাকার জনস্বাস্থ্যের মেরুদণ্ড হিসেবে তাঁদের অবদান অনস্বীকার্য বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: টানা প্রায় ৪৮ দিন পর কর্মবিরতির অবসান ঘটল রাজ্য বাজেট ঘোষণার পর। রাজ্য বাজেটে এক হাজার টাকা করে ভাতা বৃদ্ধি হওয়ায় পুরুলিয়ার আশা কর্মীরা তাঁদের কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন। শনিবার থেকেই তাঁরা পুনরায় কাজে যোগদান করেছেন। তবে ভাতা বৃদ্ধিতে আশা কর্মীরা পুরোপুরি সন্তুষ্ট নন বলেই জানা গেছে। তাঁদের অভিযোগ, এখনও তাঁদের সমস্ত দাবি পূরণ হয়নি। বকেয়া ও অন্যান্য ন্যায্য দাবিগুলি নিয়ে তাঁরা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা করলেন।
advertisement

পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকের পাশাপাশি কাশীপুর ব্লক এলাকার ১২৬ জন আশা কর্মী আজ থেকে যোগদান করলেন নিজেদের কাজে। এদিন আশা কর্মী অর্চনা খান ও সোমা কর্মকার জানান, “আমরা আজ থেকে কর্মবিরতি প্রত্যাহার করেছি ঠিকই, কিন্তু আমাদের বহু দাবি এখনও পূরণ হয়নি। বকেয়া টাকা ও অন্যান্য ন্যায্য দাবিগুলি দ্রুত পূরণ হবে, এই আশাতেই আমরা কাজে ফিরলাম। তবে ভবিষ্যতে দাবি পূরণ না হলে আবারও আন্দোলনের পথে যেতে বাধ্য হব।”

advertisement

আরও পড়ুন: ‘ইউ ক্যান নট প্রেসার অন মি…’ স্পিকারের ব্যবহারে ক্ষুব্ধ শোভনদেব, ঘরে ছুটে এলেন বিমান! নজিরবিহীন ঘটনা বিধানসভায়!

এদিন আশা কর্মীরা তাঁদের বিভিন্ন দাবি সংক্রান্ত একটি স্মারকলিপি কাশিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. অসীমা মোই-এর হাতে তুলে দেন।

স্মারকলিপিতে বকেয়া পরিশোধ, কাজের স্বীকৃতি ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবি জানানো হয়েছে। এই প্রসঙ্গে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা. অসীমা মোই বলেন, “আবার আশা কর্মীরা কাজে ফিরেছেন, এতে খুব ভাল লাগছে। আগে যেভাবে তাঁরা নিষ্ঠার সঙ্গে কাজ করতেন, আগামী দিনেও নতুন উদ্যমে সেই কাজ করবেন, এটাই আশা করি। তাঁদের যেসব দাবি এখনও পূরণ হয়নি, সেগুলি দ্রুত মেটানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরা হবে।”

advertisement

আরও পড়ুন: তুলোর মতো নরম হবে ‘মাটন’…! প্রেসার কুকার ছাড়ুন, শিখে নিন খাসির মাংস নরম করার এই ৮ দুর্দান্ত ‘তুক’, তুড়িতে বানান তুলতুলে নরম!

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আশা কর্মীরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গ্রামীণ ও প্রান্তিক এলাকার জনস্বাস্থ্যের মেরুদণ্ড হিসেবে তাঁদের অবদান অনস্বীকার্য বলেই মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পতিত জমিতেই দুর্দান্ত সাফল্য! এক বাগানে ৮৫ প্রজাতির আম চাষ করে চমক কৃষি বিশেষজ্ঞের
আরও দেখুন

শান্তনু দাস

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
রাজ্য বাজেটের পর কর্মবিরতির অবসান...! ৪৮ দিন পর কাজে ফিরলেন পুরুলিয়ার আশা কর্মীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল