TRENDING:

Agriculture News: পতিত জমিতে ৮৫ ধরনের আমের চাষ করে তাক লাগালেন এক কৃষি বিশেষজ্ঞ 

Last Updated:

যে জমি একসময় পতিত পড়ে ছিল, সেই জমিতেই ৮৫ ধরনের আমের চাষ করে চমক দেখালেন এক কৃষি বিশেষজ্ঞ। তাঁর এই উদ্যোগ এখন অনেক কৃষকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এগরা: উপকূলীয় জেলায় একসঙ্গে ৮৫ ধরনের আমের চাষ! শুনতে অবাক লাগলেও বাস্তবে তা করে দেখিয়েছেন এক কৃষি বিশেষজ্ঞ। পরিত্যক্ত জমিকেও কাজে লাগিয়ে যে বিপুল আয় করা সম্ভব, তার বাস্তব উদাহরণ তৈরি করেছেন পূর্ব মেদিনীপুর জেলার এগরার ভবানীচক এলাকার কৃষি বিশেষজ্ঞ মাদল কুমার পাল। ছোটবেলা থেকেই গাছের প্রতি তাঁর গভীর টান। গাছ লাগান ও পরিচর্যা করা তাঁর নেশা। নিজের বাগানকেই তিনি গবেষণার ল্যাবরেটরির মত ব্যবহার করেন।
advertisement

কীভাবে গাছ থেকে বেশি ফলন পাওয়া যায়, কিংবা অন্য অঞ্চলের ফল নিজের এলাকায় ফলান যায়—এসব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন তিনি। সেই প্রচেষ্টার ফলেই তাঁর বাগানে এখন ৮৫ ধরনের আমগাছের দেখা মিলছে।

আরও পড়ুন: বাজার পতনের মুখে কি আপনার SIP বন্ধ করছেন? খুব বড় ভুল করছেন না তো ?

advertisement

মাদল বাবুর এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় যথেষ্ট সাড়া ফেলেছে। তাঁর বাগানে রয়েছে দেশি ও বিদেশি নানা প্রজাতির আম। এর মধ্যে আম্রপল্লী, সুবর্ণরেখা, মল্লিকা, রানীভোগের মত পরিচিত প্রজাতি রয়েছে। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন প্রজাতির আমও তিনি চাষ করেছেন। শুধু তাই নয়, থাইল্যান্ড ও আফ্রিকার সহ নানান দেশের নানান প্রজাতির আমগাছও রয়েছে তাঁর বাগানে। এক জায়গায় এত ধরনের আমগাছ খুব কমই দেখা যায়। তাই তাঁর বাগান এখন অনেকের কাছেই আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। কৃষক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা অনেকেই তাঁর বাগান দেখতে আসছেন।

advertisement

দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতিও পেয়েছেন তিনি। ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাদল কুমার পাল কৃষি সম্মান পুরস্কার পান।

আরও পড়ুন: আপনার EPF অ্যাকাউন্টে কখন সুদ জমা হবে, কীভাবে তা গণনা করা হবে? সম্পূর্ণ হিসেবটি বুঝে নিন

তাঁর মতে, যে কেউ চাইলে বাড়িতেই বিভিন্ন প্রজাতির আমের চাষ করতে পারেন। এতে ভাল লাভের সম্ভাবনাও রয়েছে। প্রায় ৩৫ থেকে ৩৬ হাজার টাকা খরচ করলেই ৮৫ ধরনের আমগাছ লাগান সম্ভব। মাত্র দু’বছরের মধ্যেই গাছ ফলন দিতে শুরু করে। এরপর প্রতি বছর প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত লাভ করা যায়। আম গাছ দীর্ঘদিন ধরে ফলন দেয়।

advertisement

তবে ভাল ফলনের জন্য সঠিক পরিচর্যা অত্যন্ত জরুরি। বছরে অন্তত দু’বার গাছে সার দিতে হয়। তিনি মূলত ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিং কুচি, বায়ো পটাশ ও ডিএপি ব্যবহার করেন। মুকুল আসার সময় ছত্রাকনাশক ও কীটনাশক প্রয়োগ করতে হয়। আবার ফল পাকার সময় ফল ছিদ্রকারী পোকা বা ফলের মাছি আক্রমণ করতে পারে। তাই গাছে ফেরোমেন ট্র্যাপ ঝুলিয়ে দেওয়া হয়। প্রায় ২০ ফুট অন্তর একটি করে ট্র্যাপ বসাতে হয়।

advertisement

মাদল বাবুর এই উদ্যোগ প্রমাণ করে, অল্প খরচে বাড়িতেই বিভিন্ন প্রজাতির আম চাষ করে অর্থনৈতিকভাবে সফল হওয়া সম্ভব। যারা কৃষি কাজ করে মোটা অংকের লাভ পেতে চান তাদের জন্য এই উদ্যোগ নতুন দিশা দেখাচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
উইকেন্ডে ঘুরে আসুন, পাবেন থাকার দারুণ গেস্ট হাউজ, জাগ্রত মা ফুল্লরা সতীপীঠ মন্দির চত্বর গড়ে উঠছে নতুন রূপে
আরও দেখুন

মদন মাইতি

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Agriculture News: পতিত জমিতে ৮৫ ধরনের আমের চাষ করে তাক লাগালেন এক কৃষি বিশেষজ্ঞ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল