Bhutanghat Trip: এ যেন এক রূপকথার নগরী! পাহাড়, নদী, জঙ্গলের অপূর্ব মিলনভূমি! ভুটানঘাট ঘুরে আসুন অল্প খরচে
- Reported by:ANNAYA DEY
- Published by:Shubhagata Dey
Last Updated:
Bhutanghat Trip: ভ্রমণপিপাসুদের নজর সব সময় খোঁজ করে নতুন স্থানের। এমন একটি স্থান, যা রূপকথার নগরী। এমন স্থান রয়েছে আলিপুরদুয়ারের কাছেই, নাম ভুটানঘাট।
advertisement
1/5

*কুমারগ্রাম, অনন্যা দে: ভ্রমণপিপাসুদের নজর সব সময় খোঁজ করে নতুন স্থানের। এমন একটি স্থান যা রূপকথার নগরী। যেখানে শুধু বিরাজ করে শান্তি। এমন স্থান রয়েছে আলিপুরদুয়ারের কাছে, এই এলাকার নাম ভুটানঘাট।
advertisement
2/5
*পাহাড়, নদী আর অরণ্যের এক অপূর্ব মিলনভূমি ভুটানঘাট এলাকা। উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে অবস্থিত ভুটানঘাট আপনার জন্য এক অনন্য গন্তব্য। আলিপুরদুয়ার শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে, ভারত–ভুটান সীমান্ত সংলগ্ন এই ছোট্ট গ্রাম প্রকৃতিপ্রেমীদের কাছে যেন স্বর্গরাজ্য।
advertisement
3/5
*রায়ডাক নদীর ধারে নির্জন সৌন্দর্য ভুটানঘাটের পাশ দিয়ে বয়ে চলেছে স্বচ্ছ রায়ডাক নদী। বর্ষাকালে নদীর রূপ সবচেয়ে মনমুগ্ধকর। সবুজ পাহাড় এবং অরণ্যের পটভূমিতে নদীর গর্জন এক অন্যরকম আবহ তৈরি করে। অরণ্য, বন্যপ্রাণ ও হাতির দেশ ভুটানঘাট মূলত বক্সা টাইগার রিজার্ভ-এর অংশ।
advertisement
4/5
*এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ ‘হাতির করিডর’ হিসেবে পরিচিত। তাই একে অনেকে ‘হাতির দেশ’ বলে থাকেন। ভাগ্য ভাল থাকলে দেখা মিলতে পারে এশিয়ান হাতি, বাইসন, চিতল হরিণ, লেপার্ড। নিকটবর্তী চিলাপাতা বন এবং জলদাপাড়া জাতীয় উদ্যান-এও বন্যপ্রাণের সমৃদ্ধ উপস্থিতি রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য একশৃঙ্গ গন্ডার।
advertisement
5/5
*ভুটানঘাটে এলে ঘুরে দেখুন নারারথালি হ্রদ, পাখিপ্রেমীদের স্বর্গরাজ্য। শীতকালে পরিযায়ী পাখির সমাগমে মুখর থাকে এলাকা। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন পরিচালিত লজ এবং বনবাংলো রয়েছে ভুটানঘাট ও আশেপাশে। এছাড়া জয়ন্তী ও হাতিপোতা অঞ্চলেও বনবাংলোয় থাকার সুযোগ রয়েছে। আগে থেকে বুকিং করা বাঞ্ছনীয়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Bhutanghat Trip: এ যেন এক রূপকথার নগরী! পাহাড়, নদী, জঙ্গলের অপূর্ব মিলনভূমি! ভুটানঘাট ঘুরে আসুন অল্প খরচে