TRENDING:

'তৃণমূলের অনুপ্রবেশ রাজনীতির কারণেই ঝুঁকির মুখে শিলিগুড়ি করিডর...', মমতাকে বেনজির নিশানা অমিত শাহের!

Last Updated:

Amit Shah: বিধানসভা ভোটের আগে রাজ্যে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই আবহে আজ শনিবার, কলকাতায় এসে বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করলেন কেন্দ্রীয় অমিত শাহ। এদিন নিউটাউনে বসে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভোট আবহে আজ শনিবার, কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন নিউটাউনে বসে বাংলার শাসকদল তৃণমূলের বিরুদ্ধে বিজেপির চার্জশিট পেশ করেই তীব্র আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিনের সাংবাদিক বৈঠক থেকে অনুপ্রবেশ নিয়ে বাংলার তৃণমূল সরকারকে তুমুল নিশানা করে তিনি বলেন, “বাংলার নির্বাচনের সঙ্গে গোটা দেশের নিরাপত্তার বিষয়টি জড়িয়ে আছে৷ বিজেপি সরকার গড়ার পর অসমে অনুপ্রবেশ বন্ধ হয়ে গিয়েছে৷ একমাত্র একটি রাস্তা দিয়েই এখন অনুপ্রবেশকারীরা গোটা দেশে ছড়িয়ে পড়ছে আর দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে৷”
অমিত শাহ
অমিত শাহ
advertisement

আরও পড়ুন: অভিষেকের সভার পরই দুই বিদায়ী বিধায়ক রাতারাতি পেলেন নতুন ‘পদ’, জানেন কী সেই গুরুদায়িত্ব?

অমিত শাহের কথায়, “তাই বাংলার এই নির্বাচন গোটা দেশের জন্য গুরুত্বপূর্ণ৷ অনুপ্রবেশকারীরা শুধু দেশের নিরাপত্তার জন্য বিপদ নয়, তাঁরা গরিব শ্রমিকদের উপার্জন কেড়ে নিচ্ছে, তরুণ প্রজন্মের চাকরিতে ভাগ বসাচ্ছে৷”

এরপরেই নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে অমিত শাহ বলেন, “আপনার অনুপ্রবেশের রাজনীতির কারণে শিলিগুড়ি করিডরের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে৷ অনুপ্রবেশকারীদের হাত ধরে নকল টাকা গোটা দেশে ছড়িয়ে পড়ে অর্থনীতির সর্বনাশ করছে।”

advertisement

আরও পড়ুন: বাড়িময় কিলবিল করবে ‘সাপ’…! এই ‘সাত’ গাছ সাপেদের ‘স্বর্গ’, বাড়িতে পুঁতলেই ভরবে ‘বিষধরে’

প্রসঙ্গত, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেওয়া ‘চার্জশিটে’ একগুচ্ছ অভিযোগ তুলে ধরেছে বিজেপি৷ তার মধ্যে অন্যতম মমতার বিরুদ্ধে রাজ্যে অনুপ্রবেশকারীদের প্রবেশ করানোর অভিযোগ৷ চার্জশিট পেশ করে অমিত শাহের দাবি, ‘ক্ষমতায় এলে ৪৫ দিনে সীমান্তে বেড়া দেওয়ার জমি দেবে বিজেপি সরকার’৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'বামেরা ক্ষমতায় এলে গরিব পরিবার পিছু ৭,৫০০ টাকা পাবে', পটাশপুরের সভা থেকে আশ্বাস সুজনের
আরও দেখুন

শাহ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে চাই এত অনুপ্রবেশকারী ঢুকে গেল এরাজ্যে আপনার সরকার কি ঘুমাচ্ছিল? হয়ত এবার উনি বলবেন বর্ডারের নিরাপত্তা তো আপনাদের হাতে। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার জমি চাওয়া হলেও কোনওভাবেই সরকার জমি দেয়নি বর্ডারের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আর সময় বেশি নেই৷’’

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
'তৃণমূলের অনুপ্রবেশ রাজনীতির কারণেই ঝুঁকির মুখে শিলিগুড়ি করিডর...', মমতাকে বেনজির নিশানা অমিত শাহের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল