TRENDING:

Tight Security In Border: গলবে না মাছিও! ভুটান -অসম সবদিকেই কড়া নজর কেন্দ্রীয় বাহিনীর, ভোটের আগে চূড়ান্ত সতর্কতা

Last Updated:

Tight Security In Border: আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আলিপুরদুয়ার জেলার প্রতিবেশী রাষ্ট্র ভুটান সীমান্ত এবং প্রতিবেশী রাজ্য অসম এলাকায় কড়া চেকিং চলছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকাগুলি। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চেকিং চালাচ্ছেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার : আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আলিপুরদুয়ার জেলার প্রতিবেশী রাষ্ট্র ভুটান সীমান্ত এবং প্রতিবেশী রাজ্য অসম এলাকায় কড়া চেকিং চলছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এলাকাগুলি। পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা চেকিং চালাচ্ছেন।
advertisement

এই প্রথম কোনও নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীর কড়া চেকিং লক্ষ্য করা যাচ্ছে। ভুটানগামী সড়কের জিএসটি মোড় এলাকায় রোজ দেখা যাচ্ছে কড়া চেকিং। ভুটানগামী এবং ভুটান ফেরত প্রতিটি গাড়ির চেকিং চলছে। গাড়ি দাঁড় করিয়ে চালকের নথি এবং গাড়ির নথি দেখা হচ্ছে। গাড়িতে কোনও অবৈধ জিনিস নিয়ে যাওয়া হচ্ছে কি না তা দেখা হচ্ছে।ভুটানগামী সড়কে রয়েছে তিনটি চেকিং পয়েন্ট। এই রাস্তার সিসিটিভি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। দুষ্কৃতী এবং অযাচিত পণ্য রুখতে প্রস্তুত রয়েছেন সকলে।

advertisement

আরও পড়ুন – Rajasthan Royals Big Secret On Vaibhav Suryavanshi: ‘ঝুলি থেকে বেড়াল বেরিয়েই পড়ল’- বৈভবকে তুলে নিতে কীভাবে ১০ কোটির ব্লু প্রিন্ট বানিয়েছিল রাজস্থান!

কুমারগ্রাম থানা ও দুই নাকা পয়েন্ট ইতিমধ্যে পরিদর্শন করেছেন উত্তরবঙ্গের এডিজি ও আইজি।কুমারগ্রাম এলাকাতেও রয়েছে ভুটান সীমান্ত।পাশাপাশি বারবিশা এলাকায় রয়েছে অসম সীমান্ত। অসম-বাংলা সীমানায় রয়েছে পাকরিগুড়ি নাকা পয়েন্ট।  কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার সীমানায় অবস্থিত কামাখ্যাগুড়ির দেবেনবাবুর চৌপথীর নাকা পয়েন্ট।   পাকরিগুড়ি ও দেবেনবাবুর চৌপথীতে বিধানসভা নির্বাচন উপলক্ষে স্ট্যাটিক সার্ভেলেন্স টিম নাকা চেকিং চালাচ্ছে। দুই নাকা পয়েন্টের দায়িত্বে থাকা এসএসটির সদস্যেরা সবটা খতিয়ে দেখছেন। এই দুই নাকা পয়েন্টে মাঝেমধ্যে আনা হচ্ছে ডগ স্কোয়াড-কে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
স্ত্রী রিঙ্কুকে নিয়ে চেনা মেজাজে দিলীপ... জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ
আরও দেখুন

Ananya Dey

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
Tight Security In Border: গলবে না মাছিও! ভুটান -অসম সবদিকেই কড়া নজর কেন্দ্রীয় বাহিনীর, ভোটের আগে চূড়ান্ত সতর্কতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল