Indian Railways: রেলের রেকর্ড! ২০২৫-২০২৬ অর্থ বর্ষে মালদহ ডিভিশনের আয় বৃদ্ধি ১০১ শতাংশ, জানেন কত আয় হল?
- Reported by:Jiam Momin
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Indian Railways: ২০২৫-২৬ অর্থবর্ষে মালদহ রেল ডিভিশন যাত্রী আয়, মাল পরিবহন ও অবকাঠামো উন্নয়নে রেকর্ড গড়েছে। বিস্তারিত জানুন এই নজিরবিহীন সাফল্যের খতিয়ান
advertisement
1/5

মালদহ রেল ডিভিশনের নজরকাড়া সাফল্য। ২০২৫-২৬ অর্থবর্ষে একাধিক ক্ষেত্রে রেকর্ড গড়ে নজিরবিহীন সাফল্য অর্জন করল পূর্ব রেলের মালদহ ডিভিশন। আয় বৃদ্ধি, অপারেশনাল পারফরম্যান্স এবং অবকাঠামো উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে উল্লেখযোগ্য ভাবে সাফল্যতা অর্জন করেছে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
এই অর্থবর্ষে যাত্রী আয়ে ৫৩৬.৩১ কোটি টাকা আয় হয়েছে, যা আগের অর্থবর্ষের তুলনায় ৬.৩২ শতাংশ বেশি। রেলের পরিষেবা উন্নতি এবং যাত্রীদের আস্থা বৃদ্ধির ফলেই এই সাফল্য এসেছে বলে জানাই রেল কর্তৃপক্ষ। মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "মালদহ ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার কার্তিক সিংয়ের নেতৃত্বে এই সাফল্য এসেছে। টিকিট চেকিং থেকে আয় উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ১৪.২৫ কোটি টাকা, যা আগের বছরের ৭.৫২ কোটির তুলনায় ১০১.৪৩ শতাংশ বেশি।"
advertisement
3/5
পাশাপাশি বাণিজ্যিক বিবিধ উপার্জন ১২.৬২ কোটিতে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। তিনি আরও জানান, "অপারেটিং বিভাগও উল্লেখযোগ্য সাফল্য মিলেছে। সিনিয়র ডিভিশনাল অপারেটিং ম্যানেজার অমরেন্দ্র কুমার মৌর্যের তত্ত্বাবধানে ১৮ মিলিয়ন টনের বেশি মাল পরিবহন হয়েছে, যা ডিভিশনের ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া ইঞ্জিনিয়ারিং বিভাগ, সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনিয়ার নীরজ বর্মার নেতৃত্বে, ট্র্যাক রিনিউয়াল সহ একাধিক কাজ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি সম্পন্ন করেছে। এবং এই বিভাগ বাণিজ্যিক বিবিধ উপার্জন হিসেবে ১৭.১৬ কোটি টাকা আয় করেছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় ২১৪.৫০ শতাংশ বেশি।"
advertisement
4/5
সিগন্যাল ও টেলিকম বিভাগও আধুনিকীকরণ ও নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মালদহ টাউন গুডস ইয়ার্ডে অত্যাধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং ব্যবস্থা চালু, ইন্টারমিডিয়েট ব্লক সিগন্যালিং ব্যবস্থা এবং বিস্তৃত ট্র্যাক সার্কিটিং চালুর ফলে নিরাপত্তা ও কার্যকারিতা বেড়েছে।
advertisement
5/5
পাশাপাশি যাত্রী তথ্য ব্যবস্থা, সিসিটিভি নজরদারি ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নতিও করা হয়েছে। সমস্ত বিভাগের এই সম্মিলিত সাফল্য মালদহ ডিভিশনের উৎকর্ষ, নিরাপত্তা ও আধুনিকীকরণের প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে বলে অভিমত প্রকাশ করেন মালদহ রেল ডিভিশনের ডিআরএম।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/মালদহ/
Indian Railways: রেলের রেকর্ড! ২০২৫-২০২৬ অর্থ বর্ষে মালদহ ডিভিশনের আয় বৃদ্ধি ১০১ শতাংশ, জানেন কত আয় হল?