TRENDING:

Alipurduar SIR Final List: নিজে হাতে করেছিলেন এসআইআর-এর কাজ! চূড়ান্ত তালিকা থেকে বাদ সেই BLO-র নাম, কুমারগ্রামে শোরগোল

Last Updated:

Alipurduar SIR Final List: বর্তমানে এসআইআর নিয়ে সরগরম বাংলা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে চূড়ান্ত তালিকা। সেখানেই দেখা গেল, আলিপুরদুয়ারের কুমারগ্রামের এক বিএলও-র নাম বাদ পড়েছে। এই ঘিরে কার্যত শোরগোল পড়ে গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুমারগ্রাম, অনন্যা দেঃ এসআইআর-এর কাজ করেছিলেন, তবে তালিকা থেকে নিজের নাম বাদ পড়ে যাবে, সেটা ভাবতেও পারেননি। কিন্তু শেষমেষ তেমনটাই হল। এসআইআরের চূড়ান্ত তালিকা থেকে বাদ গেল আলিপুরদুয়ারের কুমারগ্রামের এক বিএলও-র নাম।
কুমারগ্রামের সেই বিএলও
কুমারগ্রামের সেই বিএলও
advertisement

এই নাম বাদ পড়াকে ঘিরে আলিপুরদুয়ার জেলার কুমারগ্ৰাম এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। কুমারগ্ৰাম বিধানসভার ১০/৩১ নম্বর বুথকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। ওই বুথের বিএলও অজয় বীরের নাম পাশের ১০/৩০ নম্বর বুথের এসআইআর তালিকায় ছিল বলে জানা যায়।

আরও পড়ুনঃ এবারের দোলে নতুন আকর্ষণ! বাজার কাঁপাচ্ছে রাসায়নিকমুক্ত সুগন্ধি আবির, বিশেষত্ব শুনলে আপনিও কিনতে চাইবেন

advertisement

তবে তালিকা প্রকাশের পর দেখা যায়, সংশ্লিষ্ট তালিকা থেকে বিএলও-র নাম বাদ পড়েছে। নিজে একজন নির্বাচন কমিশনের বুথ স্তরের আধিকারিক হওয়ার পরে তাঁর নাম বাদ গেল কীভাবে? সেটা তিনি নিজেই বুঝতেই পারছেন না। এদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকুড়ায় ‘বিহুরানী’ পল্লবীর হাতে বিহু নাচের পাঠ, ভিড় করছে উৎসুক জনতা
আরও দেখুন

রাজনৈতিক মহল থেকে সাধারণ ভোটারদের মধ্যেও বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। কী কারণে একজন দায়িত্বপ্রাপ্ত বুথ লেভেল অফিসারের নাম তালিকা থেকে বাদ গেল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও প্রশাসনিক সূত্রে এখনও পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এদিকে বিএলও অজয় বীর এই প্রসঙ্গে বলেন, “আমি শুনেছি আমার নাম তালিকা থেকে বাদ গিয়েছে। তবে বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছি না। পরের তালিকায় ঠিক নাম থাকবে।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar SIR Final List: নিজে হাতে করেছিলেন এসআইআর-এর কাজ! চূড়ান্ত তালিকা থেকে বাদ সেই BLO-র নাম, কুমারগ্রামে শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল