TRENDING:

Alipurduar News: বাকপা-লায়ন ডান্স থেকে লামা পাঠ! ফাল্গুনি পূর্ণিমায় ছাম পুজোর আয়োজন, এই ঐতিহ্যবাহী উৎসবে কী কী হয় জানুন

Last Updated:

Alipurduar News: ফাল্গুনী পূর্ণিমায় আলিপুরদুয়ারের তামাং সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসবের মেজাজ। সাত দিন ধরে চলবে ছাম পুজো। এই সময়ে ঐতিহ্যবাহী বাকপা নৃত্য ও লায়ন ডান্সেরও আয়োজন করা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালচিনি, অনন্যা দেঃ ফাল্গুনী পূর্ণিমায় মেতে ওঠেন আলিপুরদুয়ারের তামাং সম্প্রদায়ের মানুষেরা। এই উৎসবের নাম ছাম পুজো। সাতদিন ধরে এই রঙিন উৎসব চলে। এই এক সপ্তাহ নাচে, গানে মেতে ওঠেন তামাং সম্প্রদায়ের মানুষেরা।
advertisement

কালচিনি ব্লকের বেশিরভাগ স্থানেই তামাং সম্প্রদায়ের মানুষের বসবাস। কিছুদিন আগেই তাঁরা নতুন বছর শুরু করেছেন। তাঁদের সম্প্রদায়ে নতুন বছর, যা সোনাম লোসার নামে পরিচিত। এই সোনাম লোসারের অন্যতম অঙ্গ ছাম উৎসব। বৌদ্ধ মঠগুলিতে এই উৎসব পালিত হয়। তামাং সম্প্রদায়ের মানুষেরা তাঁদের সাংস্কৃতিক পোশাক পরিধান করে এই উৎসবে সামিল হন।

আরও পড়ুনঃ ৭৫ বছরের অপেক্ষার অবসান! কুলতলিতে তৈরি হচ্ছে ২.৫ কিলোমিটার পিচের রাস্তা, পথশ্রী প্রকল্পে দূর হতে চলেছে ভোগান্তি

advertisement

বৌদ্ধ ভিক্ষুরা মঠে লামা পাঠ করেন। মঠগুলিকে ছোট পতাকা ও আলো দিয়ে সাজিয়ে তোলা হয়। এছাড়াও মঠের একটি ঘরে শতাধিক প্রদীপ জ্বালানো হয়। তামাং সম্প্রদায়ের মানুষেরা নিজেদের মনের ইচ্ছে জানিয়ে এই প্রদীপ জ্বালান বলে জানা যায়। এই উৎসব চলাকালীন বৌদ্ধ ভিক্ষুদের থেকে আশীর্বাদ নিয়ে থাকেন তামাং সম্প্রদায়ের মানুষেরা।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছিলেন প্রচারে, হঠাৎ হাসপাতালে ছুটলেন মীনাক্ষী! উত্তরপাড়ায় পুলিশের ভূমিকায় প্রশ্ন সিপিএম প্রার্থীর
আরও দেখুন

সেই সঙ্গেই এই উৎসব চলাকালীন বাকপা নৃত্য ও লায়ন ডান্স আয়োজিত হয়। নানা আকার ও রঙের মুখোশ পরে বাকপা নৃত্য আয়োজিত হয়। এই নাচের মাধ্যমে গৌতম বুদ্ধের জীবনী তুলে ধরা হয়। এরপরেই লায়ন ডান্স আয়োজিত হয়। যেখানে দু’টি সিংহের নৃত্য নাচ দেখানো হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে তামাং সম্প্রদায়ের যুবক, যুবতীরা অংশগ্রহণ করেন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: বাকপা-লায়ন ডান্স থেকে লামা পাঠ! ফাল্গুনি পূর্ণিমায় ছাম পুজোর আয়োজন, এই ঐতিহ্যবাহী উৎসবে কী কী হয় জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল