South 24 Parganas News: ৭৫ বছরের অপেক্ষার অবসান! কুলতলিতে তৈরি হচ্ছে ২.৫ কিলোমিটার পিচের রাস্তা, পথশ্রী প্রকল্পে দূর হতে চলেছে ভোগান্তি

Last Updated:

South 24 Parganas News: দীর্ঘ ৭৫ বছরের অপেক্ষার অবসান! দক্ষিণ ২৪ পরগনার কুলতলির গোপালগঞ্জে ২.৫ কিলোমিটার পিচের রাস্তার উদ্বোধন হল। এলাকাবাসীদের মধ্যে খুশির হাওয়া।

+
দক্ষিণ

দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে রাস্তা তৈরি হচ্ছে

দক্ষিণ ২৪ পরগনা, কুলতলি, সুমন সাহাঃ দক্ষিণ ২৪ পরগনার কুলতলি গোপালগঞ্জে ৭৫ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। অবশেষে ২.৫ কিলোমিটার পিচের রাস্তার উদ্বোধন হল। দীর্ঘ ৭৫ বছর পর পিচের রাস্তা পাচ্ছে কুলতলির গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। পথশ্রী প্রকল্পের আওতায় প্রায় দুই কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ২.৫ কিলোমিটার দীর্ঘ পিচের রাস্তা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় গ্রাম জুড়ে খুশির হাওয়া। এই রাস্তার কাজের উদ্বোধন করেন কুলতলি বিধানসভা কেন্দ্রের বিধায়ক।
তিনি জানান, সুন্দরবন লাগোয়া কুলতলী বিধানসভায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই একাধিক এলাকায় রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জের এই দু’টি রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকায় ধারাবাহিক উন্নয়ন সম্ভব হচ্ছে বলেও দাবি করেন তিনি।
আরও পড়ুনঃ হোলির ডিউটিতে যাওয়ার পথে অঘটন! মর্মান্তিক দুর্ঘটনায় এক পুলিশকর্মীর মৃত্যু, প্রাণ হারালেন পুলিশের গাড়ির চালকও
এলাকার এক বাসিন্দা বলেন, “আমার বয়স এখন ৭৫ বছর। ছোটবেলা থেকে দেখে আসছি এই রাস্তা সবসময় ডোবা আর কাদায় ভরা থাকত। ভাঙাচোরা অবস্থায় বয়স্ক মানুষ তো দূরের কথা, সাধারণ মানুষেরও চলাচল প্রায় অসম্ভব ছিল। অবশেষে পাকা রাস্তা তৈরি হওয়ায় আমরা সবাই উপকৃত হব।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের আশা, রাস্তা তৈরি হলে যাতায়াতের সুবিধা বাড়বে, পাশাপাশি গোপালগঞ্জ এলাকায় শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলবে। সব মিলিয়ে, যত তাড়াতাড়ি এই রাস্তার কাজ শেষ হবে ততটাই উপকৃত হবে এলাকার মানুষ। তাঁদের অনেক সমস্যাও দূর হবে। কারণ বেহাল রাস্তার কারণে স্কুল-কলেজে যেতে ছাত্রছাত্রীদের অনেক অসুবিধা হত। অসুস্থ রোগীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে আরও গুরুতর অসুস্থ হয়ে যেতেন। তাই নতুন রাস্তা পেয়ে খুশি সকলেই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: ৭৫ বছরের অপেক্ষার অবসান! কুলতলিতে তৈরি হচ্ছে ২.৫ কিলোমিটার পিচের রাস্তা, পথশ্রী প্রকল্পে দূর হতে চলেছে ভোগান্তি