এই স্কুলেই পড়াশুনো করে ওই পঞ্চম শ্রেণীর ছাত্রী। সোমবার স্কুল ছুটি হওয়ার পর ওই ছাত্রী তাঁর বাবাকে স্কুল গেটের বাইরে দেখতে না পেয়ে স্কুল থেকে বেরিয়ে রাস্তার পাশের এক ফুলের দোকানে বসে পরে। অনেকটা সময় বেরিয়ে গেলেও তাঁর বাবা না আসায় সে কান্নাকাটি শুরু করে দেয়। তাকে এরকম অবস্থায় দেখতে পেয়ে ফুলের দোকানের মালিক হীরক গুহ তার পরিচয় জানতে চায়।
advertisement
এরপর ওই ছাত্রীর কাছ থেকে তাঁর বাবার ফোন নম্বর নিয়ে যোগাযোগ করেন। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে ফোনে কথা শোনা যাচ্ছিল না বলে জানা যায়। এদিকে স্কুল গেটের সামনে মেয়েকে না পেয়ে তাঁর বাবা আলিপুরদুয়ার থানার পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তাঁর মোবাইলে আসা ফোনের সূত্র ধরে ফুল দোকানের সামনে আসে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এরপর মেয়েকে দেখতে পেয়ে নিশ্চিন্ত হন তাঁর বাবা। ফুল ব্যবসায়ী হীরক গুহ জানান, “এভাবে নাবালিকাকে ছেড়ে দেওয়া ঠিক না। মেয়েটি যদি অন্য কোনও খপ্পরে পড়ত, তাহলে সর্বনাশ হয়ে যেত। অভিভাবকদের সতর্কতা অবলম্বন করা উচিত।” এই ঘটনায় ফুল ব্যবসায়ীকে ধন্যবাদ দিয়েছেন ওই ছাত্রীর বাবা।






