TRENDING:

Alipurduar News: অভিনয়ের মাধ্যমে সামাজিক বার্তা! বারবিশার নাট্য উৎসব জমে ক্ষীর, নাটক দেখতে অসম থেকে ছুটে আসছে দর্শকরা

Last Updated:

Alipurduar News: প্রত্যেক বছরের মতো এই বছরও আলিপুরদুয়ারে বারবিশায় নাট্য উৎসব শুরু হয়ে গেল। জানা গিয়েছে, কলকাতা, রায়গঞ্জ, কোচবিহার ও পলাশবাড়ি থেকে নাট্যদল এসেছে। নাটক দেখতে অসমের মানুষও ছুটে আসছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কুমারগ্রাম, অনন্যা দেঃ কিশোর-কিশোরীদের সংস্কৃতিমনস্ক করে তোলার লক্ষ্যে এবং মোবাইলের ব্যবহার থেকে তাঁদের বিরত রাখতে আলিপুরদুয়ারের বারবিশায় শুরু হয়েছে নাট্য উৎসব। প্রতি বছর এই উৎসবের আয়োজন হয় এবং শিশু, কিশোরদের নাটকের দলকে নাটক মঞ্চস্থ করার সুযোগ দেওয়া হয়। কুমারগ্রাম ব্লকের অসম সীমান্ত বারবিশার হাইস্কুল মাঠে শুরু হয়েছে এই নাট্য উৎসব। বারবিশার প্রত্যুষা কালচারাল ইউনিট এই নাট্য উৎসবের আয়োজন করেছে।
advertisement

প্রতি সন্ধ্যাবেলায় নাটক দেখতে ভিড় জমছে। জানা গিয়েছে, কলকাতা, রায়গঞ্জ, কোচবিহার ও পলাশবাড়ি থেকে আগত নাট্যদলগুলি নাট্য উৎসবে নাটক পরিবেশন করছে। পাশাপাশি বারবিশার স্থানীয় নাট্যদলও নাটক মঞ্চস্থ করছে। দু’টি শিশু, কিশোরদের দল রয়েছে। তাঁদের নাটক দেখতে দর্শকরা বিশেষ পছন্দ করছে বলে জানা যায়।

আরও পড়ুনঃ বিশেষভাবে সক্ষমদের অবহেলা নয়! সমাজের মূল স্রোতে ফেরাতে মুর্শিদাবাদের কলেজে বড় আয়োজন, হাজির একাধিক বিশিষ্ট ব্যক্তি

advertisement

প্রত্যুষা কালচারাল ইউনিটের সম্পাদক অনুপকুমার দাস বলেন, “মোবাইল ও ইন্টারনেটের যুগে ধীরে ধীরে নাটক হারিয়ে যাচ্ছে। যুব সমাজ মোবাইলের প্রতি ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে নাটকের গুরুত্ব তুলে ধরতে নাট্য উৎসবের আয়োজন করা হয়।”

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনের 'এক টাকার পাঠশালা'-য় চালু লাইব্রেরি!ছোট-বড় সকলেই পাবেন গল্পের বই পড়ার সুযোগ
আরও দেখুন

এই নাট্য উৎসবে মোট ৮টি নাটক পরিবেশিত হচ্ছে। এই ইউনিটের প্রতিটি সদস্য মনে করেন, শিশু, কিশোরদের নাটকের প্রতি আগ্রহী করে তুললেই সংস্কৃতি সংরক্ষণ সম্ভব। তাই বারবিশার স্কুলগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে নাট্যদলকে আমন্ত্রণ জানিয়েছে তাঁরা। এই নাট্য উৎসব দেখতে অসমের বাসিন্দারাও ছুটে আসছেন। প্রতিটি নাটকে দলগুলি সামাজিক বার্তা দেওয়ার প্রচেষ্টা করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: অভিনয়ের মাধ্যমে সামাজিক বার্তা! বারবিশার নাট্য উৎসব জমে ক্ষীর, নাটক দেখতে অসম থেকে ছুটে আসছে দর্শকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল