advertisement

Murshidabad News: বিশেষভাবে সক্ষমদের অবহেলা নয়! সমাজের মূল স্রোতে ফেরাতে মুর্শিদাবাদের কলেজে বড় আয়োজন, হাজির একাধিক বিশিষ্ট ব্যক্তি

Last Updated:

Murshidabad News: বিশেষভাবে সক্ষমদের অবহেলা-বঞ্চনা নয়, সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা হোক! তাঁদের অধিকার, সুযোগ-সুবিধা ও সমাজে তাঁদের অন্তর্ভুক্তির বিষয়ে সচেতনতা বাড়াতে মুর্শিদাবাদের কলেজে বিশেষ আয়োজন।

+
বহরমপুর

বহরমপুর গার্লস কলেজে আয়োজিত সেমিনার

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সমাজে অবহেলা নয়, মূল স্রোতে ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ মুর্শিদাবাদে। অবহেলা কিংবা বঞ্চনা নয়, বিশেষভাবে সক্ষমদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে, দিতে হবে সামাজিক স্বীকৃতি, আইনি অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার। এরই বহিঃপ্রকাশ কীভাবে ঘটেছে সাহিত্যে? সমাজেরই বা ভূমিকা কী? সমাজ এবং সাহিত্যে বিশেষভাবে সক্ষমদের অবস্থান কী? এইসব নিয়েই বহরমপুর গার্লস কলেজে বিশেষ সেমিনার হল।
বিশেষভাবে সক্ষমদের অধিকার, সুযোগ-সুবিধা এবং সমাজে তাঁদের অন্তর্ভুক্তির বিষয় নিয়ে সচেতনতা বাড়াতে বহরমপুর গার্লস কলেজে অনুষ্ঠিত হল একদিনের রাজ্যস্তরের সেমিনার। ‘Disability Rights and Privileges in the Indian Perspective: Text and Context’ শীর্ষক এই সেমিনারটির আয়োজন করে বহরমপুর গার্লস কলেজ প্রাক্তনী সমিতি, আইকিউএসি-র নির্দেশনায়।
আরও পড়ুনঃ বয়স বাড়লেই জীবন শেষ নয়! এবার প্রতিযোগিতার ময়দানে বৃদ্ধ-বৃদ্ধারা, নারায়ণগড়ে মন ভাল করা আয়োজন
সেমিনারে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলাশাসকের দফতরের অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক, অনলাইনে ছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সবিত্রী নন্দা চক্রবর্তী, বহরমপুর গার্লস কলেজের প্রাক্তনী ও বেহালা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক স্মৃতি নন্দিনী রায় এবং মুর্শিদাবাদ জেলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কল্পতরু ঘোষ।
advertisement
advertisement
আয়োজকদের দাবি, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অধিকার, আইনগত সুরক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং সমাজে সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের যৌথ উদ্যোগে বিশেষভাবে সক্ষমদের পরিবেশ গড়ে তোলার উপরেও জোর দেওয়া হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই সেমিনারে শিক্ষক-শিক্ষিকা, গবেষক, শিক্ষার্থী এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। আলোচনার মাধ্যমে বিশেষভাবে ব্যক্তিদের অধিকার ও সুবিধা সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সমাজে তাঁদের মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপরেও গুরুত্ব আরোপ করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: বিশেষভাবে সক্ষমদের অবহেলা নয়! সমাজের মূল স্রোতে ফেরাতে মুর্শিদাবাদের কলেজে বড় আয়োজন, হাজির একাধিক বিশিষ্ট ব্যক্তি
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগর থেকে ঢুকছে জ্বলীয় বাষ্প, সোম ও মঙ্গলবার কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস? জেনে নিন
বঙ্গোপসাগর থেকে ঢুকছে জ্বলীয় বাষ্প,সোম ও মঙ্গলবার কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস? জানুন
  • বঙ্গোপসাগর থেকে ঢুকছে জ্বলীয় বাষ্প

  • সোম ও মঙ্গলবার কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement