স্থানীয়দের দাবি, কোনও গাড়ির ধাক্কায় সেটির মৃত্যু হয়েছিল। এরপর একদিন না কাটতেই ফের চা বাগানের ভেতর থেকে লেপার্ডের দেহ মেলায় উঠছে একাধিক প্রশ্ন? লেপার্ডের মৃতদেহটিতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি স্থানীয়দের একাংশের। এমন ঘটনায় আরও আতঙ্কে এই রায়মাটাং চা বাগানের শ্রমিক মহল্লার বাসিন্দারা।
advertisement
তাদের কথায়, প্রতিনিয়ত লেপার্ড হানা দেয় লোকালয়ে। একাধিক লেপার্ড রয়েছে এলাকায়। পরপর দু’দিন দুটি দেহ মেলায় তা স্পষ্ট হয়েছে। এছাড়া দু’দিন পাওয়া দুটি লেপার্ড খুব কম বয়সী বলে বন দফতর সূত্রে খবর। এর মধ্যে শনিবার উদ্ধার হওয়া লেপার্ডটির বয়স ছয় মাস। শুক্রবার উদ্ধার হওয়া লেপার্ডটির বয়স ১০ মাস ছিল বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা হরিকৃষ্ণণ পিজে বলেন, “আমাদের অনুমান প্রাপ্ত বয়ষ্ক লেপার্ডের হামলায় ছোট লেপার্ডটির মৃত্যু হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট এলে সব পরিষ্কার হবে।”






