advertisement

Indian Railways safety News: লোকোপাইলটের তৎপরতা! সেভক-গুলমার জঙ্গলে বড় বিপত্তির হাত থেকে রক্ষা পেল মহানন্দা এক্সপ্রেস, প্রাণ বাঁচল হাতিরও

Last Updated:

Jalpaiguri Indian Railways safety News: উত্তরবঙ্গের সেভক ও গুলমার মাঝে রেললাইনে হঠাৎ চলে আসে একটি বুনো হাতি। ডাউন মহানন্দা এক্সপ্রেসের লোকোপাইলট সময়মতো ইমার্জেন্সি ব্রেক কষে হাতির মৃত্যু ও বড়সড় ট্রেন দুর্ঘটনা রুখে দেন।

+
মহানন্দা

মহানন্দা এক্সপ্রেসের সামনে রেললাইনে হাতি

জলপাইগুড়ি, সুরজিৎ দে: রেললাইনের মাঝে কে? রেল চালকের উপস্থিত বুদ্ধির জেরে বাঁচল বহু প্রাণ! বড় শুধু রেল দুর্ঘটনার হাত থেকে রক্ষা রেল চালকের তৎপরতায়। সেভক–গুলমা রেললাইনে সতর্কতায় রক্ষা বড় দুর্ঘটনা, হাতিকে দেখে ট্রেনের গতি কমালেন লোকোপাইলট। উত্তরবঙ্গের পাহাড়ঘেরা জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া সেভক–গুলমা রেলপথে যেন এদিন এক সতর্কতামূলক ঘটনার সাক্ষী থাকল রেল চলাচল। লোকোপাইলট ও সহকারী লোকোপাইলটের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, ১৫৪৮৩ ডাউন সিক্কিম মহানন্দা এক্সপ্রেস সেভক ও গুলমা স্টেশনের মাঝামাঝি ২০/১ কিলোমিটার পয়েন্টে পৌঁছলে লোকোপাইলট মাধব বর্মন এবং সহকারী লোকোপাইলট চন্দন কুমার রেললাইনের খুব কাছেই একটি হাতিকে ঘোরাফেরা করতে দেখেন। পাহাড়ি জঙ্গলঘেরা এই এলাকায় মাঝেমধ্যেই বন্যপ্রাণীর দেখা মেলে, তাই পরিস্থিতির গুরুত্ব দ্রুত বুঝতে পারেন তারা। সঙ্গে সঙ্গেই ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন লোকোপাইলট।
advertisement
advertisement
ধীর গতিতে ট্রেন এগোতে থাকায় হাতিটি আতঙ্কিত না হয়ে কিছুক্ষণ পর ধীরে ধীরে রেললাইন ছেড়ে জঙ্গলের দিকে সরে যায়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেনটি আবার নির্ধারিত গতিতে চলাচল শুরু করে। রেলকর্মীদের এই তৎপরতা শুধু সম্ভাব্য দুর্ঘটনাই এড়ায়নি, একই সঙ্গে বন্যপ্রাণ সংরক্ষণের দিক থেকেও একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় বাসিন্দাদের মতে, সেভক–গুলমা রেলপথটি জঙ্গল সংলগ্ন হওয়ায় এই ধরনের সতর্কতা অত্যন্ত জরুরি। লোকোপাইলট মাধব বর্মন ও সহকারী লোকোপাইলট চন্দন কুমারের মানবিকতা ও উপস্থিত বুদ্ধির ফলে এদিন একদিকে যেমন ট্রেনের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে, তেমনই রক্ষা পেয়েছে জঙ্গলের একটি নিরীহ প্রাণও। রেলের পক্ষ থেকেও তাদের এই দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Railways safety News: লোকোপাইলটের তৎপরতা! সেভক-গুলমার জঙ্গলে বড় বিপত্তির হাত থেকে রক্ষা পেল মহানন্দা এক্সপ্রেস, প্রাণ বাঁচল হাতিরও
Next Article
advertisement
Suryakumar Yadav: সৌভাগ্য বয়ে আনল হবু সন্তান? বিশ্বকাপ জিতেই বড় সুখবর দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব
সৌভাগ্য বয়ে আনল হবু সন্তান? বিশ্বকাপ জিতেই বড় সুখবর দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব
  • দেশের মাটিতে তাঁর অধিনায়কত্বেই বিশ্বসেরা হল ভারত৷ ফাইনালে রান না পেলেও বিশ্বকাপ জয়ের পরই আরও একটি সুখবর দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement