TRENDING:

আলিপুরদুয়ারে ধরা পড়ল ভুয়ো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান! গ্রেফতার অভিযুক্ত যুবক

Last Updated:

ভোটের আগে ধরা পড়ল ভুয়ো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ার শহর লাগোয়া শোভাগঞ্জে নাকা চেকিং পয়েন্টে একজন ভুয়ো সিআইএসএফ জওয়ানকে আটক করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: ভোটের আগে ধরা পড়ল ভুয়ো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। আলিপুরদুয়ার শহর লাগোয়া শোভাগঞ্জে নাকা চেকিং পয়েন্টে একজন ভুয়ো সিআইএসএফ জওয়ানকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত গ্রেফতার
অভিযুক্ত গ্রেফতার
advertisement

আরও পড়ুন: নির্বাচনে জেরে কর্মী সঙ্কটে থমকে যাচ্ছে SSC নিয়োগ প্রক্রিয়া! হাই কোর্টের দ্বারস্থ এসএসসি

ঘটনাস্থলে উপস্থিত ম্যাজিস্ট্রেট জানিয়েছেন ওই ভুয়ো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে আটক যুবকের নাম শুভঙ্কর দেবনাথ। তার কাছ থেকে সিআইএসএফ জওয়ানের একটি আইডেনটিটি কার্ড উদ্ধার হয়েছে। সেই কার্ডে নামের জায়গাটি বিকৃত করা হয়েছে। স্থানীয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অনুমান, এটি ভুয়ো আইডেনটিটি কার্ড। অন্যের আইডেনটিটি কার্ড ব্যবহার করতে পারে অভিযুক্ত শুভঙ্কর।

advertisement

আরও পড়ুন: উত্তর সিকিমে ভয়াবহ ভূমিধস! ভেঙে চুরমার রাস্তা, আটকে প্রায় ২০০ পর্যটক! বন্ধ সিকিমের একাধিক পর্যটন কেন্দ্র

সেরা ভিডিও

আরও দেখুন
ঘোল মাখার পরামর্শ থেকে কীর্তন, বিধানসভা ভোটের জোরকদমে প্রচারে রাজ চক্রবর্তী
আরও দেখুন

পুলিশ সুত্রে জানা গিয়েছে, অসমের দিক থেকে আসা একটি গাড়ি থেকে নাকা চেকিং পয়েন্টের কাছে নামে ওই যুবক। পরনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পোশাক ছিল। নাকা চেকিং পয়েন্টে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সন্দেহ হয়। তাকে ধরে তল্লাসি চালাতেই আইডেনটিটি কার্ড ও আধার কার্ড উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ম্যাজিস্ট্রেট সব খতিয়ে দেখে তাকে গ্রেফতার করেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই পরিচয় ব্যবহার করে অভিযুক্ত যুবক কোনও সুবিধা নিয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/আলিপুরদুয়ার/
আলিপুরদুয়ারে ধরা পড়ল ভুয়ো কেন্দ্রীয় বাহিনীর জওয়ান! গ্রেফতার অভিযুক্ত যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল