TRENDING:

Poco M4 Pro 5G India Launch: ১৫ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে Poco M4 Pro 5G, এক নজরে দেখে নিন তার ফিচার

Last Updated:

Poco M4 Pro 5G India Launch: শোনা যাচ্ছে যে Poco M4 Pro 5G ফোনটি হল Redmi Note 11T-এর রিব্র্যান্ড ভার্সন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Poco M4 Pro 5G India Launch: ভারতে লঞ্চ করা হতে চলেছে Poco M4 Pro 5G স্মার্টফোন। ভারতে এই Poco M4 Pro 5G ফোনটি লঞ্চ করা হবে ১৫ ফেব্রুয়ারি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটারে (Twitter) কোম্পানির তরফে এই খবর জানানো হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি অনলাইন ইভেন্টের মাধ্যমে ভারতে লঞ্চ করা হতে চলেছে Poco M4 Pro 5G ফোন। Poco-র তরফে জানানো হয়েছে যে Poco M4 Pro 5G ফোনের মধ্যে কী কী ফিচার থাকতে পারে এবং এই ফোনটি দেখতে কেমন হতে পারে। মনে করা হচ্ছে Poco M4 Pro 5G ফোনটি দেখতে অনেকটাই Poco M3 এবং Redmi Note 11T 5G ফোনের মতো হতে পারে। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী শোনা যাচ্ছে যে Poco M4 Pro 5G ফোনটি হল Redmi Note 11T-এর রিব্র্যান্ড ভার্সন। Poco M4 Pro 5G ফোনের ডিজাইন, র‍্যাম এবং স্টোরেজে কিছু পরিবর্তন করা হতে পারে।
Poco M4 Pro 5G India Launch Set for February 15
Poco M4 Pro 5G India Launch Set for February 15
advertisement

Poco M4 Pro 5G -

Poco M4 Pro 5G ফোনে রয়েছে বিভিন্ন ধরনের আধুনিক ও উন্নত ফিচার। Poco M4 Pro 5G ফোনে রয়েছে রেকট্যাঙ্গুলার ক্যামেরা স্যারাউন্ড যা Poco M3 ফোনে রয়েছে। Poco M4 Pro 5G ফোনে রয়েছে ক্যামেরা হাম্প, যা Redmi Note 11T 5G ফোনে রয়েছে। Poco M4 Pro 5G ফোনে রয়েছে নীল গ্র্যাডিয়েন্ট কালার স্কিম, যা Redmi Note 11T 5G ফোনে রয়েছে। এছাড়াও Poco M4 Pro 5G ফোনটি পাওয়া যেতে পারে হলুদ এবং গ্রে কালারে।

advertisement

আরও পড়ুন - Samsung Galaxy Tab S8: ভারতে আসছে Samsung Galaxy-র নতুন S8 সিরিজের ট্যাব, দেখে নিন তার ফিচার!

আরও পড়ুন - iPhone 13-কে সত্যিই টেক্কা দিতে পারবে Samsung Galaxy S22? দেখে নিন তুলনা করে!

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রাম যেন জীবন্ত ক্যানভাস! তুলি হাতে 'ম্যাজিক' পুুরুলিয়ার মেয়েদের, দেওয়ালে দেওয়ালে রঙিন স্বপ্ন দেখলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন
আরও দেখুন

ভারতে লঞ্চ হতে চলা Poco M4 Pro 5G ফোনের দাম হতে পারে ২০,০০০ টাকার মধ্যে। এই ফোনে রয়েছে ডাইমেনসিটি ৮১০ চিপসেট, ৯০ এইচজেড (Hz) রিফ্রেশ রেট, আইপিএস (IPS) এলসিডি (LCD) ডিসপ্লে, ৫০০০এমএএইচ (mAh) ব্যাটারি, ৩৩ডাব্লু (33W) ফাস্ট চার্জ এবং ৫০এমপির (MP) মেন রিয়ার ক্যামেরা। Poco M3 ফোনের কয়েকটি ফিচার এই নতুন Poco M4 Pro 5G ফোনের মধ্যে থাকলেও, নতুন ফোনে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের লেটেস্ট ভার্সন। ১৫ ফেব্রুয়ারি Poco M4 Pro 5G ফোন অনলাইন ইভেন্টের মাধ্যমে লঞ্চ করার আগে, এখনও এটি নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। Poco M4 Pro 5G ফোনে ব্যবহার করা হতে পারে এমআইইউআই ১৩ (MIUI 13) বেসড অ্যান্ড্রয়েড ১২ (Android 12) ভার্সন।

advertisement

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Poco M4 Pro 5G India Launch: ১৫ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে Poco M4 Pro 5G, এক নজরে দেখে নিন তার ফিচার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল