TRENDING:

Budget Smartphone: ৫০MP ক্যামেরা, Dolby Vision! বাজেট স্মার্টফোনে বাজার কাঁপাবে Wobble One!

Last Updated:

কলকাতায় বড়সড় পদক্ষেপ নিল ভারতীয় কনজিউমার টেক ব্র্যান্ড Wobble। পূর্ব ভারতে নিজেদের উপস্থিতি জোরদার করতে RG Cellular-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা করেছে সংস্থা। এই চুক্তির মাধ্যমে পূর্ব ভারতে ৭৫ থেকে ৮০ শতাংশ পর্যন্ত রিটেল কভারেজ পাওয়ার লক্ষ্য নিয়েছে তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতায় বড়সড় পদক্ষেপ নিল ভারতীয় কনজিউমার টেক ব্র্যান্ড Wobble। পূর্ব ভারতে নিজেদের উপস্থিতি জোরদার করতে RG Cellular-এর সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা করেছে সংস্থা। এই চুক্তির মাধ্যমে পূর্ব ভারতে ৭৫ থেকে ৮০ শতাংশ পর্যন্ত রিটেল কভারেজ পাওয়ার লক্ষ্য নিয়েছে তারা।
বাজের স্মার্টফোন
বাজের স্মার্টফোন
advertisement

এই অংশীদারিত্বের সূচনা হয় ২ এপ্রিল, কলকাতার ই-মলের Velocity Tech Multiverse-এ Wobble One স্মার্টফোনের লঞ্চের মাধ্যমে। এটি পূর্ব ভারতে Wobble-এর প্রথম বড় মেইনলাইন রিটেল অ্যাক্টিভেশন, যা তাদের জাতীয় স্তরের ডিস্ট্রিবিউশন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সংস্থার লক্ষ্য, শুধু দোকানে উপস্থিতি নয়—বরং একটি শক্তিশালী ও সুসংগঠিত রিটেল নেটওয়ার্ক তৈরি করা, যাতে দেশের গুরুত্বপূর্ণ বাজারগুলিতে ব্র্যান্ডটি স্থায়ীভাবে জায়গা করে নিতে পারে। RG Cellular-এর মতো প্রতিষ্ঠিত রিটেল নেটওয়ার্কের সঙ্গে জোট সেই কৌশলেরই অংশ।

advertisement

বাজেট স্মার্টফোন Wooble

এই সম্প্রসারণকে শক্তিশালী করছে Wobble-এর পরিষেবা অবকাঠামো। সারা দেশে ৩০০-র বেশি শহর এবং ১৮,০০০-এরও বেশি পিনকোডে পরিষেবা দেওয়া হবে বলে জানানো হয়েছে। ফলে ক্রয়ের পরেও গ্রাহকেরা সহজেই পরিষেবা পাবেন।

এই উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে Wobble One স্মার্টফোন। এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা ৪কে HDR ভিডিও ও ছবি তোলার সুবিধা দেয়—এই দামের সেগমেন্টে যা প্রথম বলে দাবি সংস্থার। এছাড়া রয়েছে Dolby Vision ডিসপ্লে, যা আরও উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়।

advertisement

ফোনটির পিছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের AI-সমৃদ্ধ ক্যামেরা, যেখানে ব্যবহার করা হয়েছে Sony Lytia 600 সেন্সর এবং Optical Image Stabilisation (OIS)। ফলে বিভিন্ন পরিস্থিতিতেই উন্নত মানের ছবি তোলা সম্ভব হবে।

Wobble One তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে—৮GB+১২৮GB, ৮GB+২৫৬GB এবং ১২GB+২৫৬GB। রং হিসেবে রয়েছে Mythic White, Eclipse Black এবং Nova Blue। এর প্রারম্ভিক দাম রাখা হয়েছে ২৬,৯৯৯ টাকা।

advertisement

সংস্থার সিইও আনন্দ দুবে বলেন, “RG Cellular-এর সঙ্গে এই অংশীদারিত্ব Wobble-এর মেইনলাইন রিটেল কৌশলকে আরও শক্তিশালী করবে।”

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

তাঁর দাবি, Wobble One এমন একটি স্মার্টফোন যা এই দামে নতুন মানদণ্ড তৈরি করবে। কলকাতা থেকেই এই যাত্রার গুরুত্বপূর্ণ সূচনা হল বলেও জানান তিনি।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
Budget Smartphone: ৫০MP ক্যামেরা, Dolby Vision! বাজেট স্মার্টফোনে বাজার কাঁপাবে Wobble One!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল