নতুন রং এবং ফিচার্সে আরও আকর্ষণীয় Royal Enfield Hunter 350 বাইক ! ‘HunterHood’ অনুষ্ঠানে গ্র্যান্ড লঞ্চ, দাম কত জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Royal Enfield Hunter 350 Gets New More-Loaded Base Variant: বেস প্রিমিয়াম ভ্যারিয়েন্টটি এন্ট্রি-লেভেল বেস ট্রিমের উপরে অবস্থান করছে। এই সংযোজনের ফলে, হান্টার ৩৫০ লাইনআপে এখন চারটি ভ্যারিয়েন্ট রয়েছে — বেস, বেস প্রিমিয়াম, মিড এবং টপ।
advertisement
1/9

Royal Enfield Hunter 350 হল এই ব্র্যান্ডের সবচেয়ে সাশ্রয়ী মডেল। এটা অবশ্যই সংস্থার সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেলগুলোর মধ্যে একটা। Hunter আরও আধুনিক আর তরুণদের জন্য দারুণ অভিজ্ঞতা নিয়ে আসে, আর এই কারণেই এটা তরুণ রাইডারদের মধ্যে খুব পছন্দের। ২০২৬ সালের আপডেটের অংশ হিসেবে, Royal Enfield Hunter এখন একটা নতুন ভ্যারিয়েন্ট পেয়েছে, যেটা বেস ভ্যারিয়েন্টের ঠিক উপরে বলা যেতে পারে। তাই রয়্যাল এনফিল্ড এটাকে নাম দিয়েছে - বেস প্রিমিয়াম। নাম থেকেই বোঝা যায়, নতুন এই বাইকের ভ্যারিয়েন্ট কেমন হতে চলেছে।
advertisement
2/9
Royal Enfield Hunter 350 Base Premium: আপনি যদি একটি নতুন রয়্যাল এনফিল্ডের বাইক কেনার পরিকল্পনা করে থাকেন, তবে এই প্রতিবেদনটি অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ । রয়্যাল এনফিল্ড তাদের সবচেয়ে স্টাইলিশ এবং তরুণদের পছন্দের বাইক হান্টার ৩৫০-কে একটি নতুন রূপে লঞ্চ করেছে। মোটরবাইক প্রস্তুতকারি এই সংস্থা এতে শুধু নতুন রংই যোগ করেনি, বরং 'বেস প্রিমিয়াম' নামে একটি সম্পূর্ণ নতুন ভ্যারিয়েন্টও লঞ্চ করেছে। এই আপডেটের সবচেয়ে বড় আকর্ষণ হল যে ফিচারগুলো আগে শুধুমাত্র টপ মডেলে পাওয়া যেত, সেগুলো এখন আপনি কম বাজেটের মধ্যেই পেতে পারেন।
advertisement
3/9
নতুন ভ্যারিয়েন্টটা অনেকটা ‘বেস’ ট্রিমের মতোই, কিন্তু এতে কিছু অতিরিক্ত ফিচার যোগ করা হয়েছে। এর দাম রাখা হয়েছে ১.৫০ লাখ টাকা (এক্স-শোরুম)। লখনউতে সম্প্রতি হয়ে গেল রয়্যাল এনফিল্ডের জমজমাট ‘হান্টারহুড’ ইভেন্ট ৷
advertisement
4/9
ফিচারের দিক থেকে এই নতুন ভ্যারিয়েন্টটিতে রয়েছে একটি রেট্রো-লুকিং গোলাকার হ্যালোজেন হেডলাইট, একটি ডিজি-অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং প্রিমিয়াম রোটারি সুইচগিয়ার। আরামদায়ক রাইডিংয়ের জন্য এতে একটি নতুন সেলাই করা সিট এবং স্পোর্টস গ্র্যাব রেলও রয়েছে।
advertisement
5/9
ফিচারের দিক থেকে এই নতুন ভ্যারিয়েন্টটিতে রয়েছে একটি রেট্রো-লুকিং গোলাকার হ্যালোজেন হেডলাইট, একটি ডিজি-অ্যানালগ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং প্রিমিয়াম রোটারি সুইচগিয়ার। আরামদায়ক রাইডিংয়ের জন্য এতে একটি নতুন সেলাই করা সিট এবং স্পোর্টস গ্র্যাব রেলও রয়েছে।
advertisement
6/9
এছাড়াও, সিক্যুরিটির জন্য সংস্থা সিঙ্গেল-চ্যানেল ABS এবং ক্লাচ হালকা রাখার জন্য একটি স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ যুক্ত করেছে। এর মানে হল ট্র্যাফিকের মধ্যে ক্রমাগত গিয়ার পরিবর্তন করতে করতে আপনার হাতে ব্যথা হবে না। বেস প্রিমিয়াম ভ্যারিয়েন্টটি এন্ট্রি-লেভেল বেস ট্রিমের উপরে অবস্থান করছে। এই সংযোজনের ফলে, হান্টার ৩৫০ লাইনআপে এখন চারটি ভ্যারিয়েন্ট রয়েছে — বেস, বেস প্রিমিয়াম, মিড এবং টপ।
advertisement
7/9
মূল আপডেটগুলো হল:১. অ্যালয় হুইল এসেছে স্পোক রিমের জায়গায়, যাতে রোজকার ব্যবহার আরও সহজ হয়।২. আপডেটেড গোলাকার হ্যালোজেন হেডল্যাম্প, Hunter-এর মডার্ন-রেট্রো ক্যারেক্টারের সঙ্গে যা মানানসই।৩. ডিজি-অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, যার সঙ্গে রোটারি সুইচগিয়ার রয়েছে ৷ যাতে ইন্টারফেসটা আরও সহজ আর ব্যবহারযোগ্য হয়।৪. স্টিচড সিট আর স্পোর্টি গ্র্যাব রেল, যাতে আরাম আর ফিনিশ আরও ভাল হয়।৫. সিঙ্গল-চ্যানেল ABS আর স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ দেওয়া হয়েছে।
advertisement
8/9
দুটো নতুন রঙ হল ‘মুম্বই ইয়েলো’ এবং ‘মুনশট হোয়াইট’। মুম্বই ইয়েলো রঙটা অবশ্যই ইন্টারেস্টিং, নজরকাড়া এবং নিঃসন্দেহে অনেক বেশি স্টাইলিশ। অন্যদিকে, Moonshot White বেশ অন্যরকমের।
advertisement
9/9
লখনউতে শনিবার সন্ধ্যায় প্রবল বৃষ্টির মধ্যেও জমজমাট রয়্যাল এনফিল্ডের ‘হান্টারহুড’ অনুষ্ঠান ৷