TRENDING:

iPhone 17 Launch Date: লঞ্চের আগেই ফাঁস iPhone 17 সিরিজের দাম, জেনে নিন কী কী বিশেষ ফিচার থাকবে! বাজারে আসবে কবে?

Last Updated:

iPhone 17 Launch Date: Phone 17-এ একটি উন্নত ডিসপ্লে এবং একটি দারুণ ফ্রন্ট ক্যামেরা আপগ্রেড থাকবে বলে আশা। তাই iPhone 17-এ কী কী থাকতে পারে, সেটাই জেনে নেওয়া যাক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
iPhone 17: চলতি বছরের সেপ্টেম্বর মাসেই iPhone 17 সিরিজ লঞ্চ করতে চলেছে Apple। ফলে বোঝাই যাচ্ছে যে, iPhone 16 লাইন-আপের উপর আসছে আরও বড়সড় এবং উল্লেখযোগ্য আপগ্রেড। রিপোর্ট বলছে, চারটি মডেল আনবে Apple – iPhone 17, iPhone 17 Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max। অর্থাৎ Plus ভ্যারিয়েন্ট মডেলটি এবার আর থাকবে না। স্ট্যান্ডার্ড iPhone 17-এ একটি উন্নত ডিসপ্লে এবং একটি দারুণ ফ্রন্ট ক্যামেরা আপগ্রেড থাকবে বলে আশা। তাই iPhone 17-এ কী কী থাকতে পারে, সেটাই জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।
লঞ্চের আগেই ফাঁস iPhone 17 সিরিজের  দাম ও স্পেসিফিকেশন
লঞ্চের আগেই ফাঁস iPhone 17 সিরিজের দাম ও স্পেসিফিকেশন
advertisement

iPhone 17 ডিজাইন এবং ডিসপ্লে:

আশা করা হচ্ছে যে, iPhone 16-এর ভার্টিকেল ড্যুয়াল-ক্যামেরা সেটআপ ডিজাইন বজায় রাখছে Apple। তবে এর সাইজ অল্প বেড়ে হতে পারে ৬.৩ ইঞ্চি, ঠিক iPhone 16 Pro-র মতো। স্ট্যান্ডার্ড মডেলের ক্ষেত্রে উল্লেখযোগ্য আপগ্রেড হবে একটি ১২০ হার্ৎজের ProMotion রিফ্রেশ রেট। যা আগে Pro মডেলগুলির ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। এর পাশাপাশি আরও টেকসই করার জন্য Apple আনতে পারে একটি অ্যান্টি-রিফ্লেকটিভ, স্ক্র্যাচ-রেজিস্ট্যান্ট কোটিং।

advertisement

আরও পড়ুন: ছবি-ভিডিও পাঠানোর ফিচারে বড় বদল আনছে WhatsApp, জেনে নিন খুঁটিনাটি

iPhone 17 সম্ভাব্য স্পেসিফিকেশন :

শোনা যাচ্ছে যে, iPhone 17 চালিত হবে Apple-এর পরবর্তী প্রজন্মের A19 চিপ দ্বারা। যা তৈরি করা হয়েছে উন্নত ৩এনএম প্রক্রিয়ার মাধ্যমে। এর পূর্বসূরির মতোই এতে থাকবে ৮জিবি RAM। তবে ব্যাটারিতে বড় পরিবর্তন হতে পারে বলে আশা। আর চিপসেট পাওয়ার এফিশিয়েন্সি বৃদ্ধি করতে পারে।

advertisement

iPhone 17 ক্যামেরা আপগ্রেড:

অন্যতম বড় পরিবর্তন আসতে পারে সেলফি ক্যামেরায়। সিক্স এলিমেন্ট লেন্স-সহ একটি ২৪ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আনতে পারে Apple। তবে রিয়ার ক্যামেরায় কোনও পরিবর্তন না-ও আসতে পারে।

iPhone 17 কালার অপশন:

ফাঁস হওয়া তথ্য বলছে যে, সাদা, কালো, নীল এবং গোলাপি রঙে মিলতে পারে iPhone 17। তবে লঞ্চের আগে আরও শেড অ্যাড করতে পারে সংস্থা।

advertisement

আরও পড়ুন: Gmail অ্যাকাউন্ট হারিয়ে ফেলেছেন? মোবাইল নম্বর, ইমেল আইডি ছাড়াই কীভাবে করবেন পুনরুদ্ধার

iPhone 17 লঞ্চের দিনক্ষণ (সম্ভাব্য):

সাধারণত সেপ্টেম্বর মাসেই নতুন ফোন লঞ্চের কথা ঘোষণা করে Apple। ফলে আশা করা হচ্ছে যে, চলতি বছর ১১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যেই ডেবিউ করতে পারে iPhone 17 সিরিজ।

iPhone 17-এর সম্ভাব্য দাম :

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাড়িতে বসেই মাসিক আয় ১৫ হাজার! সংসার সামলে কীভাবে সেলাইয়ের গুণ বদলে দিচ্ছে মেদিনীপুরের মহিলাদের জীবন? জানুন
আরও দেখুন

মনে করা হচ্ছে যে, এর দাম হবে iPhone 16-এর মতোই। আমেরিকায় বেস মডেলের দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে আর ভারতে তা শুরু হবে ৭৯৯০০ টাকা থেকে।

বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
iPhone 17 Launch Date: লঞ্চের আগেই ফাঁস iPhone 17 সিরিজের দাম, জেনে নিন কী কী বিশেষ ফিচার থাকবে! বাজারে আসবে কবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল