১২৮ রানের ছোট টার্গেট তাড়া করতে নেমে মন্থর উইকেট যথেষ্ট কাঠখড় পোড়াতে হয় ইউপি ওয়ারিয়র্সকে। শুরুটা ভালো হয়নি ইউপিরও। ২৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ইউপি। সেখান থেকে ইনিংসের রাশ ধরেন তাহিলা ম্যাকগ্রা ও গ্রেস হ্যারিস। ৪৪ রানের পার্টনারশিপ গড়ে দলের জয়ের ভিত তৈরি করেন দুই তারতা। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন গ্রেস হ্যারিস ও ৩৮ রান করেন তাহিলা ম্যাকগ্রা। ম্যাকগ্রা ফেরার পর হ্যারিসকে সঙ্গ দেন দিপ্তী শর্মা। ৩৪ রানের পার্টনারশিপ গড়েন তারা। গ্রেস হ্যারিস আউট হওয়ার পর দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেন দীপ্তি শর্মা ও সোফি এক্লেসস্টোন। তবে শেষ ওভারে ৩ বল বাকি থাকতে ম্যাচ জেতে ইউপি। ১৬ রানে অপরাজিত থাকেন এক্লেসটোন ও ১৩ রানে অপরাজিত থাকেন দীপ্তি শর্মা।
advertisement
আরও পড়ুনঃ মেসি বা রোনাল্ডো নয়, বিশ্বের সবথেকে ধনী ফুটবলারের পরিচয় জানলে চমকে যাবেন
এই হারের ফলে লিগ টেবিলে ৬ ম্যাচে ৫ জয় ১ হার ১০ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের শীর্ষস্থানে থাকল মুম্বই ইন্ডিয়ান্স। অপরদিকে, ৬ ম্যাচে ৪ জয় ২ হার ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালস। ৬ ম্যাচে ৩ জয় ৩ হার ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে ইউপি ওয়ারিয়র্স। ৬ ম্যাচে ২ জয় ৪ হার ৪ পয়েন্ট চতুর্থ স্থানে গুজরাট জায়ান্টস। ৬ ম্যাচে ১ জয় ৫ হার ২ পয়েন্ট নিয়ে সবার শেষে আরসিবি। ফলে মুম্বই ইন্ডিয়ান্সের জায়গা কার্যত পাকা প্লে অফে। দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য কম-বেশি সকলের সুযোগ রয়েছে।
