TRENDING:

World Cup 2019: এবারের বিশ্বকাপের বিজয়ীরা কত কোটি টাকা-র পুরস্কার পাবে শুনলে চোখ কপালে উঠবে!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
Choose
News18 on Google
advertisement
#দুবাই : আইপিএলকে মিলিয়ন ডলার টুর্নামেন্ট বলা হয় একদম শুরুর মরশুম থেকেই ৷ বিশ্বকাপ আগে ছিল সবচেয়ে সম্মানের টুর্নামেন্ট কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বিশ্বকাপের পুরস্কার মূল্যেও বিশাল পরিবর্তন এসেছে ৷ ২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে এবার যে পরিমাণ অর্থ পুরস্কার মূল্য হিসেবে দেওয়া হবে তা আগে কখনও দেওয়া হয়নি ৷ এবার বিশ্বকাপ যে দল জিতবে তাদের পুরস্কার মূল্য ৪ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ২৮.০৪ কোটি টাকা ৷ শনিবার এই খবর জানিয়েছে আইসিসি ৷
advertisement

রানার্স দল পাবে ২ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ১৪.০২ কোটি টাকা , দুই সেমিফাইনালিস্ট প্রত্যেকে পাবে ০.৮০ মিলিয়ন ডলার অর্থাৎ ৫.৬০ কোটি টাকা করে ৷

আরও পড়ুন - World Cup 2019: সাবধানে থাকুন বিপক্ষের ক্রিকেটাররা, সতর্ক করলেন ভুবনেশ্বর কুমার

আর প্রতিটি ম্যাচের জয়ী দলের পুরস্কার মিলিয়ে মোট প্রাইজ মানি ১০ মিলিয়ন ডলার হতে চলেছে ৷ যা ভারতীয় মুদ্রায় ৭০.১১ কোটি টাকা ৷ ১০ দলের এই টুর্নামেন্টে ৩০ মে থেকে শুরু হচ্ছে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে ৷ ১১টি ভ্যেনুতে হবে ৪৬ দিন ধরে হবে কম্পিটিশন ৷ এর আগে মে মাসের ২৪ থেকে ২৮ তারিখ অবধি প্রস্তুতি ম্যাচ খেলবে সব কটি দল ৷

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন চমক মন্দারমণিতে! এবার সমুদ্রতটে গিয়ে আর ফিরে আসতে ইচ্ছে করবেন না
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
World Cup 2019: এবারের বিশ্বকাপের বিজয়ীরা কত কোটি টাকা-র পুরস্কার পাবে শুনলে চোখ কপালে উঠবে!