ভারতের হতাশাজনক বোলিং পারফরম্যান্সের পর শোয়েব আখতার বিশেষ করে ডেথ ওভারে শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়াকে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়ে টিম ম্যানেজমেন্টের সমালোচনা করেন। তাঁর মতে, গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক বোলিং বিকল্প না নেওয়ার ফলেই ম্যাচ হাতছাড়া হয়েছে।
advertisement
আখতার আরও বলেন, “ভারতের বোলিংয়ের আসল চেহারা সামনে এসে গেছে। যদি বরুণ চক্রবর্তীকে দেখেন, ও ঘণ্টায় ৯৭-৯৮ কিমি গতিতে বল করে, সেদিন ৯৪ কিমি গতিতে বল করছিল। আর যখন ও আক্রমণে এল তখন ব্রেভিস ওকে না দেখেই ছক্কা মেরে দিল। এখানে যে ঘাটতি রয়েছে তা হল কুলদীপ যাদব। ও এমন একজন বোলার যে ব্যাটারদের ধোঁকা দিতে পারে এবং প্রয়োজন হলে উইকেট তুলতে পারে। ও একজন ম্যাচ উইনার।”
advertisement
উল্লেখ্য, কুলদীপ যাদব এখনও পর্যন্ত টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ খেলেছেন। পাকিস্তানের বিরুদ্ধে তিনি ৩ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। তবে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দুই ম্যাচে তাঁর জায়গায় অর্শদীপ সিংকে দলে নেওয়া হয়েছিল।
আরও পড়ুন- কীভাবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌছবে ভারত? উপায় জানিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক
advertisement
এখন দেখার বিষয়, জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাইয়ের স্পিন-সহায়ক পিচে ভারত আবার কুলদীপকে ফিরিয়ে আনে কিনা! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অক্ষর প্যাটেলকে বেঞ্চে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানোর সিদ্ধান্ত নিয়েও টিম ম্যানেজমেন্ট সমালোচনার মুখে।
