TRENDING:

IND vs ZIM: জয়ের কম্বিনেশন খুঁজতে হিমশিম খাচ্ছে ভারত! জিম্বাবুয়ে ম্যাচে বাদ ৩ তারকা! একাদশে বড় চমক!

Last Updated:
IND vs ZIM: টি–২০ বিশ্বকাপ ২০২৬–এর সুপার এইট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে ভারত ও জিম্বাবুয়ে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ
advertisement
1/6
জয়ের কম্বিনেশন খুঁজতে হিমশিম খাচ্ছে ভারত! জিম্বাবুয়ে ম্যাচে বাদ ৩ তারকা! একাদশে বড় চমক!
টি–২০ বিশ্বকাপ ২০২৬–এর সুপার এইট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে ভারত ও জিম্বাবুয়ে। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে তারা চাপে রয়েছে। ফলে এই ম্যাচে দুই দেশের কাছেই ডু অর ডাই।
advertisement
2/6
মেগা ম্যাচে ভারতের একাদশ কেমন হবে তা নিয়ে জোর জল্পনা রয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে না থাকা অক্ষর প্যাটেল একাদশে ফিরতে পারেন। গত ম্যাচে ওয়াশিংটন সুন্দর ব্যাট ও বল—দুই ক্ষেত্রেই ব্যর্থ হন। তিনি মাত্র দুই ওভার বল করে উইকেট পাননি এবং ব্যাট হাতে ১১ রান করেন। ফলে দল নির্বাচন নিয়ে সমালোচনা বাড়ছে। ফলে সহ অধিনায়ক অক্ষরের ফেরা এক প্রকার পাকা।
advertisement
3/6
শুধু সুন্দর নন, তিলক বর্মা, অভিষেক শর্মা ও রিঙ্কু সিংয়ের জায়গাও অনিশ্চিত। ধারণা করা হচ্ছে, তাদের মধ্যে অন্তত দুজনকে একাদশের বাইরে রাখা হতে পারে। তিলক কিছু রান করলেও তার স্ট্রাইক রেট কম। রিঙ্কুও ফিনিশার হিসেবে প্রত্যাশিত পারফরম্যান্স দিতে পারেননি।
advertisement
4/6
চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেট বিবেচনায় দলে সুযোগ পেতে পারেন কুলদীপ যাদব। তিনি টুর্নামেন্টে একটি ম্যাচে ভালো বোলিং করেছিলেন। অন্যদিকে ব্যাটিং শক্তি বাড়াতে তিলক বা অভিষেকের জায়গায় সুযোগ পেতে পারেন সঞ্জু স্যামসন, যিনি সাম্প্রতিক ম্যাচে বড় ইনিংস খেলতে না পারলেও দ্রুত রান করে নজর কেড়েছিলেন।
advertisement
5/6
সব মিলিয়ে এই ম্যাচে নতুন পরিকল্পনা নিয়ে নামতে পারে ভারত। টিম ম্যানেজমেন্ট জয়ের জন্য সেরা কম্বিনেশন খুঁজছে। অন্যদিকে প্রতিপক্ষও সমানভাবে লড়াইয়ের জন্য প্রস্তুত। সেমিফাইনালের দৌড়ে থাকতে হলে শুধু জয় নয়, বড় ব্যবধানে জয় পাওয়াই এখন ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
advertisement
6/6
এক ঝলকে দেখে নিন জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ইশান কিশন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং।
বাংলা খবর/ছবি/খেলা/
IND vs ZIM: জয়ের কম্বিনেশন খুঁজতে হিমশিম খাচ্ছে ভারত! জিম্বাবুয়ে ম্যাচে বাদ ৩ তারকা! একাদশে বড় চমক!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল