TRENDING:

Argentina vs Croatia: আজকের রাতে বাঁশি হাতে মাঠে থাকবেন ড্যানিয়েল ওরসাতো, আর্জেন্টিনা না ক্রোয়েশিয়া কার জন্য পয়া তিনি

Last Updated:

১৯৭৫-র ২৩ নভেম্বর জন্ম নেওয়া এই ইতালিয়ান রেফারির বাঁশিতেই এবার প্রথম সেমিফাইনালে দৌড়বেন লিওনেল মেসি, লুকা মদ্রিচরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ড্যানিয়েল ওরসাতো (Daniele Orsato) - ইনিই আজকের সেমিফাইনালের রেফারি৷ ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ মঙ্গলবার গভীর রাতে অর্থাৎ রাত সাড়ে বারোটায়৷ ৪৭ বছরের এই রেফারি এই বিশ্বকাপে এটা তৃতীয় ম্যাচ পরিচালনা করবেন৷
who is daniele orsato know argentina vs croatia referee profile for world cup semi final- Photo Courtesy- FIFA/Twitter
who is daniele orsato know argentina vs croatia referee profile for world cup semi final- Photo Courtesy- FIFA/Twitter
advertisement

ওরসাতো কাতার বনাম ইকুয়েডর এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে পরিচালনা করেছিলেন৷ ইতালিয়ান এই রেফারি এর আগেও আর্জেন্টিনা বনাম মেক্সিকো ম্যাচও পরিচালনা করেছিলেন৷ ওরসাতো রাউন্ড ১৬ -র কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচও পরিচালনা করেছে৷

৪৭ বছরের সেমিফাইনালে পরিচালনা করবেন এবং ফাইনালের জন্যেও তাঁর নাম বিবেচনা হওয়া উচিত৷

আরও পড়ুন -  Weather Update: সাইক্লোনের জেরে জেরবার উপকূল, তবে কলকাতার তাপমাত্রা বাড়ছে জোরকদমে, কবে শীত রইল আপডেট

advertisement

কে এই  ড্যানিয়েল ওরসাতো?

ড্যানিয়েল ওরসাতো এই মুহূর্তে ফুটবল দুনিয়ার সেরা রেফারি৷ ইতালিয়ান রেফারি প্রথম সিরি সি গেমে পরিচালনা করেছেন ২০০২ সালে৷ ২০০৭ সালে সিরি এ গেম পরিচালনা করেছেন৷

আরও পড়ুন -  মেসির মুখে এ কী ভাষা! লাইভ সাক্ষাৎকারের সময় ডাচ প্লেয়ারকে উদ্দেশ্য করে অশ্রাব্য কথা,রইল ভিডিও

advertisement

ওরসাতো সেখান থেকে একের পর এক ম্যাচ দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন৷ এই ৪৭ বছরের রেফারি এখনও অবধি ২৫০ সিরিএ গেম পরিচালনা করেছেন৷ ২০১২ থেকে তিনি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রেফারিও৷

ওরসাতো ২০১৯ এ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ পরিচালনা করেছিলেন৷ যা এস্তাদিও দ্য ল্যুজ -লিসবনে খেলা হয়েছিল৷ ২০১০ থেকে তিনি ফিফা রেফারি৷ ওরসাতো নিজের সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি ছোটবেলা থেকে একজন ইলেকট্রেশিয়ান হতে চেয়েছিলেন৷ যার জন্য তিনি ত্রিসিয়ানো ভোকেশানাল ট্রেনিং সেন্টারে পড়াশুনো করেছিলেন৷

advertisement

এই ইতালিয়ান রেফারি কোপা ইতালিয়ার ফাইনালও পরিচালনা করিয়েছেন৷ এর আগে একবারই আর্জেন্টিনা ম্যাচ খেলিয়েছেন তিনি, সেটা কাতার বিশ্বকাপেই মেক্সিকো বনাম আর্জেন্টিনা ম্যাচ ছিল৷  সেই ম্যাচ ২-০ গোলে জিতেছিল আর্জেন্টিনা৷ ম্যাচে ৫ টি হলুদ কার্ড দেখানো হয়েছিল৷

এদিকে এই রেফারি এখনও অবধি ৩ টি ক্রোয়েশিয়া ম্যাচ পরিচালনা করেছেন৷ যার মধ্যে ক্রোয়েশিয়া ২ টি ম্যাচ জিতেছে৷ চেক প্রজাতন্ত্র এবং হাঙ্গেরির বিরুদ্ধে তারা জিতেছিল এবং একটি ম্যাচ হেরেছিল৷ ২০২০ তে ইউরো -তে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল ক্রোয়েশিয়া৷

advertisement

এদিকে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ যা কাতার বনাম ইকুয়েডর ছিল তা এই ইতালিয়ান রেফারি ৬ টি হলুদ কার্ড দেখিয়েছিলেন৷ পাশাপাশি একটি পেনাল্টি দিয়েছিলেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
৪০ বছর পিছিয়ে উনুনে ফিরছে শহর! গ্যাসের সঙ্কট, শিলিগুড়িতে রাতারাতি জমজমাট ‘ঘুঁটে বাজার’! দেদার বিক্রি
আরও দেখুন

১৯৭৫-র ২৩ নভেম্বর জন্ম নেওয়া এই ইতালিয়ান রেফারির বাঁশিতেই এবার প্রথম সেমিফাইনালে দৌড়বেন লিওনেল মেসি, লুকা মদ্রিচরা৷

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Argentina vs Croatia: আজকের রাতে বাঁশি হাতে মাঠে থাকবেন ড্যানিয়েল ওরসাতো, আর্জেন্টিনা না ক্রোয়েশিয়া কার জন্য পয়া তিনি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল